করোনা আক্রান্ত সস্ত্রীক মুকুল রায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার কোভিডের কামড় এড়িয়ে যেতে পারলেন না মুকুল রায়। গত পরশু মুকুল রায়ের স্ত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পর পরীক্ষা করে মুকুল রায়ের শরীরেও কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ দেশে অক্সিজেন-টিকার মতোই নিখোঁজ প্রধানমন্ত্রীও! মোদীকে তোপ রাহুলের।

তবে তিনি সল্টলেকের একটি গেস্ট হাউজে আইসোলেশনে রয়েছেন। মুকুলের তেমন কোনও শারীরিক সমস্যা নেই।সম্প্রতি কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল। নীলবাড়ির লড়াইয়ে দল হেরে গেলেও, লাগাতার ছুটোছুটি চলছিল তাঁর। বিধানসভায় এসে শপথও নিয়ে যান কয়েক দিন আগে।

এমনকি বিজেপি-র দলীয় বৈঠকেও যোগ দিয়েছিলেন। তার পরেই তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ল। মুকুল ঘনিষ্ঠরা জানিয়েছেন, করোনা রিপোর্ট পজিটিভ এলেও, তেমন কোনও অসুস্থতা নেই মুকুলের। তিনি স্থিতিশীলই রয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত