নজরবন্দি ব্যুরোঃ দেশে অক্সিজেন-টিকার মতোই নিখোঁজ প্রধানমন্ত্রীও, করোনা মোকাবিলায় ব্যার্থ প্রধানমন্ত্রী, এই অভিযোগ বার বারই তুলতে দেখা গেছে বিরোধীদের। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আরও পড়ুনঃ গোয়েঙ্কা হাসপাতালে হবে কোভিড কেয়ার সেন্টার, সিলমোহর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের
তিনি টুইটে লিখেছেন, ”দেশে অক্সিজেন, টিকা, ওষুধের মতো নিখোঁজ প্রধানমন্ত্রীও। শুধু খোঁজ পাওয়া যাচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের উপর জিএসটি, আর দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি।” করোনার বাড়বাড়ন্তের মধ্যে অক্সিজেন, ওষুধ, ও টিকার হাহাকার। যা নিয়ে প্রায়শই মোদীকে আক্রমণ করেন রাহুল। একের পর এক টুইট করে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন তিনি। করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠিয়েছেন একাধিক বার।
দেশে অক্সিজেন-টিকার মতোই নিখোঁজ প্রধানমন্ত্রীও, এবার রাহুলের সুরেই কথা সুর মেলালেন প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও এদিন নদীতে ভাসা শতাধিক মৃতদেহের প্রসঙ্গে সূর চড়িয়েছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এদিন তিনি বলেন, ”এমন সময় এল ভারতে যে গঙ্গায় দেহ ভেসে বেড়াচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার কিছুই দেখতে পাচ্ছে না। লজ্জা!’



