বিপর্যয়ের কারন জানাল ফেসবুক, ভারতীয় মুদ্রায় ৫২, ২০৮ কোটি টাকা ক্ষতি ৬ ঘন্টায়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরেছে Facebook, WhatsApp এবং Instagram। সোমবার রাতে আচমকাই স্তব্ধ হয়ে যায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলি। ৪ অক্টোবর রাত ৯ টা ২০ থেকে ৫ই অক্টোবর ভোর ৩ টে ৪০ পর্যন্ত, প্রায় ৬ ঘন্টা থমকে থাকে Facebook, WhatsApp এবং Instagram। সেই বিপর্যয়ের কারন জানাল ফেসবুক।

আরও পড়ুনঃ Continue Watching, ইউজারদের সুবিধার্থে নয়া ফিচার নিয়ে হাজির YouTube

সমস্যার সম্মুখীন হন ভারত সহ গোটা বিশ্বের কোটি কোটি মানুষ। এত দীর্ঘ সময় বন্ধ থাকার পর পরিষেবা শুরু আগে ফেসবুকে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন সংস্থার CEO Mark Zuckerberg। গতকাল রাত্রের বিভ্রাটের জন্য ‘কনফিগারেশনে ত্রূটিপুর্ণ পরিবর্তন’কে দায়ী করা হয়েছে ফেসবুকের তরফে। ত্রূটিপুর্ণ কনফিগারেশন পরিবর্তনের মাশুল গুনতে হয় কয়ক কোটি ইউজার কে। ক্ষতি হয় কোটি কোটি টাকা।

ইউজারদের ক্ষতি আছেই, সাথে বিপুল ক্ষতির মুখে পড়ে জুকারবার্গের সংস্থা। মাত্র সাড়ে ছয় ঘণ্টায় প্রায় ৭ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫,২২,০৭, ৭৫,০০,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয় ফেসবুক কে। এদিকে ফেসবুকের সাফাই ঘিতে একাধিক প্রশ্ন তুলেছেন সাইবার বিশেষজ্ঞরা। তাঁদের প্রশ্ন,এই কনফিগারেশনের পরিবর্তন কে বা কারা করেছিল? কেন করা হয়েছিল অথবা তা কি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছিল কিনা? এটি পরিকল্পনা করা হয়েছিল কিনা?

বিপর্যয়ের কারন জানাল ফেসবুক

বিপর্যয়ের কারন জানাল ফেসবুক
বিপর্যয়ের কারন জানাল ফেসবুক

ফেসবুক কর্মীরা সংবাদ সংস্থা রয়টার্স কে জানিয়েছে, ‘ইন্টারনেট ট্রাফিক সিস্টেমের রুটের অভ্যন্তরীণ ভুলের কারণে এই বিভ্রাট ঘটেছে।’ কিন্তু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, গতকালের ৬ ঘন্টার বিভ্রাটের কারণ একটি অনিচ্ছাকৃত ভুল বা পরিকল্পনা মাফিক ভুলত্রুটি, দুটোই হতে পারে। এই ব্যাপক বিভ্রাটে নাশকতার বিষয়কে উড়িয়ে দিতে নারাজ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত