নজরবন্দি ব্যুরোঃ ইউজারদের আরও ভাল অভিজ্ঞতা দিতে নয়া ফিচার নিয়ে হাজির হল YouTube। নতুন এই ফিচারের ফলে ইউজাররা, যতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছিলেন, এবার থেকে তার পরের অংশ থেকে ভিডিও দেখা শুরু করতে পারবেন। You Tube এই ফিচারের নাম দিয়েছে ‘Continue Watching’। এবার থেকে YouTube অ্যাপে আপনি একটি মিনি প্লেয়ার বাটন দেখতে পাবেন একদম নীচের দিকে।
আরও পড়ুনঃ ডিজিটাল মার্কেটের লড়াইয়ে ময়দানে নেমে পড়ল Google Pixel ! আসছে নতুন স্মার্টফোন


সেই বাটনের মাধ্যমে আপনি আপনার দেখা অসম্পূর্ণ ভিডিও টি দেখতে পারবেন। বুঝলেন না? ধরুন আপনি কোনও একটি ভিডিও আপনার ডেস্কটপ বা ল্যাপটপে দেখছিলেন, সেটি কিছুটা দেখা পর আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি বন্ধ করলেন। পরে সেই ভিডিওটি আপনি আপনার স্মার্টফোনে দেখতে চাইলে আবার সার্চ করে গোরা থেকে দেখাই ছিল এতদিনের নিয়ম। এবার সেই নিয়ম বদলাচ্ছে YouTube।
এবার আপনাকে স্মার্ট ফোনে শুধুমাত্র YouTube অ্যাপটি খুলতে হবে, এবং আপনি সেই ভিডিওটি পুনরায় দেখতে পারবেন, সেখান থেকে, যেখান থেকে আপনি ভিডিওটি দেখা বন্ধ করেছিলেন। ফিচারটির নাম, Continue Watching। কিন্তু এখানে একটা শর্ত আছে।
Continue Watching, ইউজারদের সুবিধার্থে নয়া ফিচার নিয়ে হাজির YouTube



ধরুন আপনার ডেস্কটপ বা ল্যাপটপ গ্লগ ইন করা আছে একটি মেইল একাউন্ট দিয়ে, কিন্তু স্মার্টফোন লগ ইন করা আছে অন্য একটি মেইল অ্যাকাউন্ট দিয়ে। সেক্ষেত্রে এই সুবিধা পাবেন না আপনি। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপনার কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোনে একই গুগল অ্যাকাউন্টে লগ ইন করেছেন। নতুন এই ফিচার Android এবং iOS উভয় ইউজারদের জন্যই প্রযোজ্য। তবে কবে লঞ্চ হচ্ছে এই ফিচার তা জানায়নি YouTube.







