ডিজিটাল মার্কেটের লড়াইয়ে ময়দানে নেমে পড়ল Google Pixel ! আসছে নতুন স্মার্টফোন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: Pixel 6 টিজার সামনে আনল Google, লঞ্চ সম্ভবত সামনের মাসেই। সুত্রের খবর, নতুন সিরিজের এই স্মার্টফোন বাজারে আসছে ১৯ অক্টোবর। এবং ২৮ অক্টোবর থেকে ক্রেতারা এই ফোন কিনতে পারবেন।

আরও পড়ুনঃ দেওয়ালে পিঠ ঠেকে গেছে ত্রিপুরায়, বিরাট মিছিলে শক্তি প্রদর্শন করল সিপিআইএম!

রোজই কোনও না কোনও ব্রান্ড ডিজিটাল মিডিয়ার যুগে লড়াই জারি রাখার জন্য প্রায় রোজই তাদের নতুন অত্যাধুনিক ফিচার সম্পন্ন স্মার্টফোন লঞ্চ করছে। বর্তমান পরিস্থিতিতে স্মার্টফোনের উপরই যেকোনও কাজের ক্ষেত্রে অনেকটা নির্ভর করতে হচ্ছে আমাদের। অনলাইন ক্লাস থেকে শুরু করে ওয়ার্ক ফ্রম হোম। সব ক্ষেত্রেই স্মার্টফোন একটা বড় ভূমিকা পালন করে থাকে।

তাই স্মার্টফোনের দামের পাশাপাশি গ্রাহক ফিচারের দিকেও ততটাই গুরুত্ব দিয়ে থাকেন। কোন স্মার্টফোনে বেশি মেমোরি স্টোরেজ রয়েছে, কোন স্মার্টফোনের র‍্যাম কত বেশি বা তার ব্যাটারি ব্যাক আপ কত উন্নত ইত্যাদি। সংস্থাগুলিও বাজার ধরতে কম দামের সঙ্গে বেশি উন্নত প্রযুক্তি সম্পন্ন ফিচার স্মার্টফোনে রাখার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

Google Pixel এই ডিজিটাল মার্কেটের লড়াইয়ে ময়দানে নেমে পড়ল। সামনের মাসেই সম্ভবত ভারতে Google লঞ্চ করতে চলেছে তাদের নতুন দুটি স্মার্টফোন। Google অফিশিয়াল ভাবে তাদের Pixel সিরিজের ফোনদুটি লঞ্চের আগে Instagram-এ আসন্ন ফোনের জন্য একটি টিজার পোস্ট করেছে, যা ইঙ্গিত দেয় যে ফোনদুটি অক্টোবরেই লঞ্চ হবে।

ডিজিটাল মার্কেটের লড়াইয়ে ময়দানে নেমে পড়ল Google Pixel

যে টিজারটি সামনে আনা হয়েছে তাতে দেখা যাচ্ছে নতুন এই সিরিজের ফোনে রয়েছে বিভিন্ন রঙের বিকল্প ব্যাকগ্রাউন্ড। Android 12 অপারেটিং সিস্টেমের যাবতীয় বিষয়গুলি এই টিজারে সামনে আনা হয়েছে। ওয়ালপেপার থেকে পছন্দের রঙের বিকল্প বেছে নিয়ে সেগুলি মুল ইন্টারফেসে প্রয়োগ করতে পারবেন আপনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত