বুচা গনহত্যার নিন্দা বিশ্বজুড়ে, সঠিক তদন্তের দাবি ভারত সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে গোটা দেশ জুড়ে তাণ্ডব দেখিয়েছে রুশ সেনা। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। রেহাই পায়নি সেখানকার নাগরিকেরাও। গতকাল অচেনা বুচার ছবি ধরা দিয়েছিল গোটা বিশ্ববাসীর সামনে। যতই এগোনো যায় চোখে পড়ে শুধুই মৃতের স্তূপ।

আরও পড়ুনঃ Covid Update: ফের শক্তি বাড়াল করোনা, স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা

তারপর যতই সময় এগিয়েছে বুচা গনহত্যার নিন্দা বিশ্বজুড়ে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে গতকাল রাষ্ট্রসংঘে গোটা বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে স্বাধীন তদন্তের দাবি তোলে ভারত। এই পরিপ্রেক্ষিতে সেখানকার প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, “সম্প্রতি বুচায় আম নাগরিকদের হত্যার যে খবর সামনে এসেছে তা অত্যন্ত নিন্দনীয়। গোটা বিষয়টির তীব্র নিন্দা আমাদের তরফে করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধ থামানোর আবেদন ও আমরা করেছি।”

ভারত যে সর্বদাই শান্তি চায় সে বার্তা স্পষ্ট করতে তিরুমূর্তি বলেন, “সময়ের সাথে সাথে অনেকটাই খারাপ হচ্ছে পরিস্থিতি। ইউরোপ সহ সর্বত্র বেড়ে চলেছে জ্বালানি সহ একাধিক খাদ্যসামগ্রীর দাম। যারফলে বড়সড় প্রভাব পড়তে চলেছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে। তাই এই মুহূর্তে কূটনৈতিক ভাবে সমস্যা সমাধানের পথ দেখছে ভারত।”

বুচা গনহত্যার নিন্দা বিশ্বজুড়ে, সমস্ত কিছু খতিয়ে দেখার আর্জি ভারতের 

Ukraine-Russia Crisis: US Secretary Of State Antony Blinken Slams "Deliberate Campaign To Kill, To Torture, To Rape" In Ukraine's Bucha
বুচা গনহত্যার নিন্দা বিশ্বজুড়ে, সঠিক তদন্তের দাবি ভারত সরকারের

তবে বুচাতেই থেমে যায়নি সমস্ত কিছু। রুশ আগ্রাসনের উল্লেখ করতে গিয়ে ইউক্রেম প্রেসিডেণ্ট বলেন, বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি রুশ সেনাদের থেকে মুক্ত করা বরোদিয়াঙ্কাড় অবস্থা আরও ভয়ঙ্কর। পাশাপাশি অন্যান্য শহর গুলিড় নিহতের সংখ্যা নাকি বুচার থেকে অনেকটাই বেশি। সেজন্য আমরা চাই সমস্ত সাংবাদিকরা এই শহর গুলিতে আসুন ও রাশিয়ার নৃশংসতা সকলের সামনে তুলে ধরুন।”

Ukraine - latest news, breaking stories and comment - Evening Standard

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন