যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ব়্যাগিংয়ের অভিযোগ,খতিয়ে দেখার আশ্বাস উপাচার্যের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ফের ব়্যাগিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন স্নাতকোত্তর প্রথম বর্ষের এক পড়ুয়া। তবে অভিযোগপত্রে তিনি নাম গোপন রেখেছেন। কর্তৃপক্ষকে তিনি লেখেন, “হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছি না।”

আরও পড়ুন: ঝান্ডাও ধরব ডান্ডাও ধরব, তৃণমূলের ওষুধ জানি, লোকসভায় ৩৫ পেরোবে বিজেপি: হুঙ্কার সুকান্তর

অভিযোগ খতিয়ে দেখা হবে বলেই আশ্বাস উপাচার্য বুদ্ধদেব সাউয়ের। সূত্রের খবর, ওই ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের সিডি ব্লকের আবাসিক। স্নাতকোত্তর প্রথম বর্ষের দর্শন বিভাগের ছাত্র। তিনি বাঁকুড়ার বাসিন্দা। ই-মেল মারফৎ অভিযোগ জানান তিনি।

10 18

মানসিকভাবে বিপর্যস্ত বলে ই-মেলে উল্লেখ করেন ওই পড়ুয়া। হস্টেলে আর তিনি থাকতে পারছেন না বলেই জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছর আগস্ট মাসেই যাদবপুরের মেন হস্টেল থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ব়্যাগিংয়ের অভিযোগ,খতিয়ে দেখার আশ্বাস উপাচার্যের

11 17

পরিবারের অভিযোগ, হস্টেলে ওই পড়ুয়া শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছিল।অভিযোগের আঙুল ওঠে বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন প্রাক্তনী ও সিনিয়রের দিকে। তাঁদের মধ্যে আপাতত ৬ জন রয়েছেন জেলে।

12 17

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত