ঝান্ডাও ধরব ডান্ডাও ধরব, তৃণমূলের ওষুধ জানি, লোকসভায় ৩৫ পেরোবে বিজেপি: হুঙ্কার সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধর্মতলায় ২১ জুলাইয়ের সভাস্থলে জনসভা করছে রাজ্য বিজেপি। এই সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনিই এই সভার প্রধান বক্তা। দুপুর পৌনে ২টো নাগাদ সভায় আসার কথা ছিল তাঁর। এক্কেবারে সঠিক সময়েই সভাস্থলে পৌঁছে গেলেন অমিত শাহ। মঞ্চে তখন বক্তৃতা করছেন দিলীপ ঘোষ। সেই সময়েই সভাস্থলে পদার্পন করলেন অমিত শাহ।

আরও পড়ুনঃ দুর্নীতির অভিযোগ বনাম বঞ্চনার প্রতিবাদ, শাহী সফরের দিনে কালো পাড়ের শাড়িতে বিধানসভায় মমতা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভাস্থলে আসার সাথে সাথেই মুখরিত হয়ে ওঠে সভাস্থল। অমিত শাহকে মঞ্চে বরণ করে নেন। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বক্তব্য রাখার শুরুতেই ‘চোর’ আখ্যা দেন তৃণমূল কে। ভাঙা গলায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চোর বলে স্লোগান দেন।

ঝান্ডাও ধরব ডান্ডাও ধরব, তৃণমূলের ওষুধ জানি - লোকসভায় ৩৫ পেরোবে বিজেপি: হুঙ্কার সুকান্তর
ঝান্ডাও ধরব ডান্ডাও ধরব, তৃণমূলের ওষুধ জানি – লোকসভায় ৩৫ পেরোবে বিজেপি: হুঙ্কার সুকান্তর

এরপরেই বলতে ওঠেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বক্তব্য রাখার সময় এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং সাংসদ তথা তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় কে চোর আখ্যা দিয়ে বলেন, তৃণমূলের ওষুধ জানি। তৃণমূল কে ঠান্ডা করতে ঝান্ডার সাথে ডান্ডা ধরার নিদান দেন সুকান্ত।

ঝান্ডাও ধরব ডান্ডাও ধরব, তৃণমূলের ওষুধ জানি – লোকসভায় ৩৫ পেরোবে বিজেপি: হুঙ্কার সুকান্তর

ঝান্ডাও ধরব ডান্ডাও ধরব, তৃণমূলের ওষুধ জানি - লোকসভায় ৩৫ পেরোবে বিজেপি: হুঙ্কার সুকান্তর

এরপরেই তিনি চলে আসেন আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে। সরাসরি বলেন আগামী লোকসভা নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে ৩৫ আসনে জিতবে বিজেপি। ২০২৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের সরকার গড়া হবে এবং ২০২৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে সুকান্ত মজুমদার স্লোগান তোলেন তৃণমূল হঠানোর। মুখরিত জনতার সখ্যে নবান্নের ১৪ তলায় আওয়াজ পৌঁছে দেওয়ার কথা বলেন সুকান্ত মজুমদার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন