ভোটের দিন ঘোষণা হলেই স্কুলের দখল নেবে কমিশন, আবারও বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোটের দিন ঘোষণা হলেই স্কুলের দখল নেবে কমিশন, আর কিছুদিন পর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল খোলা হবে।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ করা হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আবার সামনেই বাংলার একুশে বিধানসভা নির্বাচন। আর সেই দিন এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে আর বেশী দেরিও নেই। তাই সেই ঘোষণা করলেই আবার স্কুলের দখল নেবে কমিশন, যার ফলে ফের টানা কয়েকমাসের জন্য বন্ধ হয়ে থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ ভিক্টোরিয়ার ঘটনা ভুলে কি একমঞ্চে মোদি-মমতা, নজরে ৬!

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, শান্তি পূর্ণ ভোট করানোর জন্য। আর সেই কারণেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করবে তারা।

সূত্র মারফত জানা গিয়েছে,চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট হতে পারে। আর এবারের ভোট বা নির্বাচন যে একেবারেই আলাদা ধরনের হবে সেটা নতুন করে বলার কিছুই নেই। বিশেষ করে সব কিছু সিদ্ধান্তের পরে, সমস্ত ভোটের দায়িত্ব চলে যাবে নির্বাচন কমিশনের কাছে। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি পূর্ণ ভাবে ভোট করানোর জন্য ১০০০ কোম্পানি মোতায়েন করা হবে।

ভোটের দিন ঘোষণা হলেই স্কুলের দখল নেবে কমিশন, প্রসঙ্গত,করোনার কথা মাথায় রেখেই বুথের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই, আর সেই কারণে বেড়েছে নিরাপত্তার জন্য বাহিনীর সংখ্যা।তাদের থাকার ব্যবস্থা করার জন্যই বেশী বেশী করে দখল করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর