নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তান থেকে ভারতের মাটিতে মাদক পাচারের ছক বানচাল করল ইন্ডিয়ান নেভি। গুজরাট উপকূলে ৪০০ কোটি টাকার হেরোইন-সহ আটক পাকিস্তানি নৌকা। নৌকাটিতে ছিল ৬ পাক নাগরিক। তাদেরও গ্রেফতার করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় নৌসেনা এবং গুজরাট ATS এর যৌথ অপারেশনের ফল এই সাফল্য বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ সংসদে শান্তি ফেরাতে কেন্দ্রের মোক্ষম চাল, ভেস্তে দিল বিরোধীরা
ভারতীয় নৌসেনা জানিয়েছেন, যে নৌকাতে করে এই হেরোইন পাকিস্তান থেকে ভারতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল তাঁর নাম, “Al Huseini” । এই নৌকাটি মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। নৌকার ভেরত থেকে মাছ ধরার জাল সহ অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে। নৌসেনা এবং এটিএস আধিকারিকদের সন্দেহ, মাছ ধরার আছিলায় অনেক আগে থেকেই হেরোইন পাচারের কাজে যুক্ত ছিল এই দল।
উপকূল রক্ষা বাহিনী (Indian Coast Guard) এবং গুজরাট পুলিশের দুর্নীতিদমন শাখার(ATS) যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকার হেরোইন। যার পরিমান ৭৭ কেজি! প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, নৌকাটিকে গুজরাট সীমান্তে আনা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক ভারতে কিভাবে ছড়িয়ে দেওয়া প্ল্যান করেছিল দুষ্কৃতীরা তা খতিয়ে দেখা হচ্ছে।
গুজরাট উপকূলে উদ্ধার ৪০০ কোটি টাকার হেরোইন, আটক পাকিস্তানি নৌকা

The @IndiaCoastGuard in a joint Ops with ATS #Gujarat has apprehended one Pak Fishing Boat "Al Huseini" with 06 crew in Indian🇮🇳 waters carrying 77 kgs #heroin worth approx 400 crs
Boat brought to Jakhau for further investigation@PMO_NaMo @NIA_India @AjaybhattBJP4UK @ANI pic.twitter.com/W3Ahfb33vu
— PRO Defence Gujarat (@DefencePRO_Guj) December 20, 2021
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে আদানি গোষ্ঠীর মুন্দ্রা বন্দরে একটি জাহাজ থেকে দু’টি কন্টেনার বোঝাই প্রায় ৩ হাজার কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছিল উপকূল রক্ষাবাহিনী। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতের যুব সমাজ কে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্যে মাদক জেহাদের পরিকল্পনা করেছে পাকিস্থান। কিন্তু এখন পর্যন্ত তাঁরা সাফল্যের মুখ দেখেনি ভারতীয় সেনার তৎপরতায়।



