সংসদে শান্তি ফেরাতে কেন্দ্রের মোক্ষম চাল, ভেস্তে দিল বিরোধীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১২ জন রাজ্যসভার সাংসদদের সাসপেনশন তুলে নেওয়ার দাবীতে গত কয়েকদিন রাজ্যসভার অধিবেশন বয়কট করছেন বিরোধীরা। এমনকি একই ইস্যুতে বিরোধীদের সংসদের কক্ষেই সরব হতে দেখা গিয়েছে। এমত অবস্থায় পাঁচ বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে সমঝোতার রাস্তায় আসতে মরিয়া সরকার। কিন্তু ফায়দা হল না। সংসদে শান্তি ফেরাতে কেন্দ্রের মোক্ষম চাল ভেস্তে দিল বিরোধীরা।

আরও পড়ুনঃ Indian Railways Recruitment: চাকরিপ্রার্থীদের সুবর্ণ সুযোগ, আবেদন করুন এখনই

বিরোধীদের তরফে সাফ বার্তা দেওয়া হয়েছে, ১২ জন সাংসদদের সাসপেণ্ডের দাবীতে একজোট হয়েই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়বেন। তাই শুধুমাত্র ৫ দলের প্রতিনিধি নয়, বরং একজোট হয়েই কেন্দ্র সরকারের সঙ্গে দেখা করতে উপস্থিত হবেন সমস্ত বিরোধী পক্ষ। এমনকি এবিষয়ে সরকারকে চিঠি দিয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গে। চিঠিতে তিনি জানিয়েছেন,শুধুমাত্র পাঁচ বিরোধী দলের নেতাদের বৈঠকে ডাকার সিদ্ধান্ত অন্য়ায্য ও দুর্ভাগ্যজনক।  ১২ সাংসদের সাসপেনশনের বিরুদ্ধে আমরা সকল দলই ঐক্যবদ্ধ। আমরা ২৯ নভেম্বর থেকেই আবেদন জানিয়ে আসছি। এরজন্য রাজ্যসভার দলনেতা পীযুষ গোয়েলকে বৈঠক ডাকার জন্য অনুরোধ করেন তিনি।

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে জানিয়েছেন, আমরা দেখে অবাক কে চাইছে না সরকার চলুক। সরকার শুধুমাত্র ৫ দলের প্রতিনিধিদের ডেকেছে যে সমস্ত দলের সাংসদদের সাসপেণ্ড করা হয়েছে। বাকি ১০ টি দলকে বাইরে রাখা হয়েছে। সমস্ত দলের একতাই বার্তা দ্রুত সাংসদদের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক।

সংসদে শান্তি ফেরাতে কেন্দ্রের মোক্ষম চাল, ভেস্তে দিল বিরোধীরা
সংসদে শান্তি ফেরাতে কেন্দ্রের মোক্ষম চাল, ভেস্তে দিল বিরোধীরা

১২ জন সাংসদদের সাসপেনশন তুলে নেওয়ার দাবীতে একযোগে সরব হয়েছে বিরোধীরা। দলীয় সিদ্ধান্ত নিয়ে ভিনমত থাকলেও আপাতত এই ইস্যুতে একজোট থাকতে চায় কংগ্রেস এবং তৃণমূল। সোমবারেও গান্ধী মুর্তির পাদদেশ থেকে একজোট হয়ে মিছিলের ডাক বিরোধীদের। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, সংসদ কীভাবে চলবে সেটা সরকার ঠিক করবে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, আসলে মানুষ ওদের বয়কট করেছে। সমাধান খুঁজতে যে সমস্ত দলের সাংসদদের সাসপেণ্ড করা হয়েছে, সেই দলগুলির সঙ্গে বৈঠক করতে চায় সরকার। কিন্তু বিরোধীরা সেই বৈঠক বয়কট করেছে। তাঁদের বোঝা উচিত মানুষ তাঁদের বয়কট করেছে।

সংসদে শান্তি ফেরাতে কেন্দ্রের মোক্ষম চাল, সরকারের বৈঠক বয়কট বিরোধীদের 

সংসদে শান্তি ফেরাতে কেন্দ্রের মোক্ষম চাল, সরকারের বৈঠক বয়কট বিরোধীদের 
সংসদে শান্তি ফেরাতে কেন্দ্রের মোক্ষম চাল, সরকারের বৈঠক বয়কট বিরোধীদের 

 

উল্লেখ্য, বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগে ১২ জন রাজ্যসভার সাংসদকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়। ১২ জন বিরোধী পক্ষের সাংসদদের মধ্যে রয়েছেন  কংগ্রেস সাংসদ ফুলো দেবী নেতাম, ছায়া বর্মা, রিপুন বোরা, রাজামণী প্যাটেল, সৈয়দ নাসির হুসেইন, অখিলেশ প্রসাদ সিং। তৃণমূলের সাংসদদের মধ্যে রয়েছেন দোলা সেন এবং শান্তা ছেত্রী, সিপি(আই)এমের এলামারাম করিম, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনীল দেশাই, সিপিআইয়ের বিনয় বিশ্বম। ক্ষমা না চাওয়া অবধি সাসপেনশন তুলে নেওয়া হবে না জানিয়েছেন রাজ্যসভার চেয়ারপার্সন ভেঙ্কাইয়া নাইডূ। প্রথম দিন থেকে এই ইস্যুতে প্রতিবাদে সংসদ বয়কটের পর সরকারের বৈঠক বয়কট সাংসদদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত