Gangasagar Mela: নির্বিঘ্নে হয়েছে গঙ্গাসাগর মেলা, ধন্যবাদের চিঠি পাঠালেন মমতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে নির্বিঘ্নে হয়েছে গঙ্গাসাগর মেলা। কোভিড বিধি মেনেই হয়েছে মেলা। তাই সমস্ত আয়োজকদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রীর তরফে এই ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এমনটাই জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পি উলগানাথন।

আরও পড়ুনঃ ‘সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসব না’‌, জানালেন মদন মিত্র, কিন্তু কেন?

মেলা আয়োজনের সঙ্গে যুক্ত প্রশাসনের প্রতিটি কর্মী, সিভিক ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, লঞ্চ ও ভেসেল কর্মী, পঞ্চায়েত, সামাজিক প্রতিষ্ঠান ও মেলা আয়োজনের সঙ্গে যুক্ত রাজনৈতিক কর্মীদের ব্যক্তিগত ভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, কোভিড আবহে যে ভাবে সবকিছুর সুষ্ঠু সমাপন হয়েছে, তাতে আয়োজকদের ধন্যবাদ প্রাপ্য।

উল্লেখ্য, উর্ধ্বমুখী করোনা আবহে মেলা করানো রীতিমতো চ্যালেঞ্জ ছিল রাজ্যের কাছে। এমনকি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কড়াকড়ি করেছিল রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলা বন্ধের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।  কিন্তু কড়া নজরদারিতে মেলা করানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয় যদি কোথাও করোনা বৃদ্ধি পায় তাহলে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে।

নির্বিঘ্নে হয়েছে গঙ্গাসাগর মেলা, আয়োজকদের ধন্যবাদ

নির্বিঘ্নে হয়েছে গঙ্গাসাগর মেলা, আয়োজকদের ধন্যবাদ
নির্বিঘ্নে হয়েছে গঙ্গাসাগর মেলা, আয়োজকদের ধন্যবাদ

জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, প্রশাসনের জন্য বিরাট চ্যালেঞ্জ ছিল এ বারের গঙ্গাসাগর মেলা। কোভিড পরিস্থিতিতেও সব কিছু খুব সুষ্ঠ ভাবে মিটে যায়, তার জন্য প্রায় ২৪ ঘণ্টা কাজ করেছেন তিনি ও তাঁর দল। তিনি বলেছেন, “অনেক পরিকল্পনা শেষ মুহূর্তে করতে হয়েছিল। তাও মেলা সুষ্ঠ ভাবে মিটে যাওয়ায় জেলা প্রশাসন খুশি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর