নজরবন্দি ব্যুরোঃ বাংলার চিরসবুজ নেতা মদন মিত্র, তাঁর ফ্যানদের প্রিয় ‘মদন দা’। তিনি এই মুহুরতে সোশ্যাল মিডিয়াতে বাংলার সব চেয়ে জনপ্রিয় নেতা। সোশ্যাল মিডিয়াতে তাঁর জনপ্রিয়তা অনেক ফিল্মি স্টারদের পিছনে ফেলে দিয়েছে। এই হেন মদম মিত্র ঘোষণা করলেন তিনি এবার সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন! কিন্তু হটাৎ কেন এই সিদ্ধান্ত?
আরও পড়ুনঃ গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করছে শিবসেনা, ঘোষণা সঞ্জয় রাউতের


বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে মদন বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি আগামী ৩০ জুন পর্যন্ত কোনও ফেসবুক লাইভ, ইনস্টাগ্রাম বা কোনওভাবেই অন্য কোনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসব না।’ হেঁয়ালি করে মদন বলেন, ‘আমার কাছে কোথা থেকে একটা নির্দেশ বা ইঙ্গিত এসেছে যে মদন মিত্র তুমি ফেসবুক ছেড়ে দাও। বেশি ফেসবুক কোরো না।

যদি বেশি ফেসবুক করো, তোমার ফেসলুকের যে গ্ল্যামার সেটা নষ্ট হয়ে যাবে। তাই যখন নির্দেশ এসেছে আমি করব না।’ লাইভে মদন আরও বলেছেন, ‘আমি ফেসবুক করি তো তৃণমূলের দয়ায়। আমার ফেসবুক মদন মিত্র বা বিধায়ক বলে মানুষ দেখে না। দলের সাধারণ কর্মী হিসেবেই আমার কথা শোনে। তাই আমি তৃণমূলের পক্ষ থেকে বলছি, একদম ব্যস খতম।
‘সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসব না’, জানালেন মদন মিত্র, কিন্তু কেন?
মদন মিত্র আর ফেসবুক, ইনস্টা করবে না আগামী ৩০ জুন পর্যন্ত।’ তবে দলের অনুষ্ঠান বা প্রচার থাকলে ফেসবুকে জানাবেন বলে জানিয়েছেন মদন। কোনও ঘটনা ঘটলে তাও জানাবেন ফেসবুকে। তবে কারণ ছাড়া ৩০ জুন অবধি আর ফেসবুক লাইভ করবেন না কামারহাটির বিধায়ক।









