Goa Assembly Election: গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করছে শিবসেনা, ঘোষণা সঞ্জয় রাউতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী মাসেই গোয়ার নির্বাচন তার আগে এখনও অবধি জোট নিয়ে জট খুলছে না বিরোধী শিবিরে। প্রতি মুহুর্তে খবরের শিরোনামে থাকা পশ্চিম ভারতের ছোট্ট রাজ্যে প্রতি মুহুর্তে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এবার গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করছে শিবসেনা। সেই খবর নিজেই জানালেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। 

আরও পড়ুনঃ T-20 World Cup: আবার মুখোমুখি ভারতে-পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

রাজ্যসভার সাংসদের কথায়, “আমরা চেষ্টা করেছিলাম মহারাষ্ট্রের মতো মুম্বইতেও মহা আগাধি জোট একসঙ্গে লড়াই করবে। কিন্তু তা ব্যর্থ হয়েছে। এর কারণ হিসাবে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বের অনমনীয় মনোভাব। কংগ্রেসের এই নিয়ে পর্যালোচনা করার প্রয়োজন রয়েহে বলে জানিয়েছেন তিনি। তিনি  আরও বলেন, কংগ্রেস যে ১০ টি আসন আজ অবধি জয়লাভ করতে পারেনি। সেই আসনে প্রার্থী দিতে চায় তাঁরা।

যদিও কিছু দিন আগেই কংগ্রেসকে আলাদা করে রেখে এক ডজন আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল শিবসেনা এবং এনসিপি। তাতে সংযুক্ত হয়েছে তৃণমূল। ইতিমধ্যেই ৯ টি আসনে প্রার্থী দিয়েছে শিবসেনা। ১১ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। বাকি ২০ টি আসনের মধ্যে জোটের অপর দুই শরিক এনসিপি এবং এমজিপি পার্টির জন্য কতগুলি আসন বন্টন হবে? সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করছে শিবসেনা, সঞ্জয় বার্তা 

গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করছে শিবসেনা, সঞ্জয় বার্তা 
গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করছে শিবসেনা, সঞ্জয় বার্তা

২০১৭ সালের নির্বাচনে একটি আমত্র আসনে জয়লাভ করেছিল এনসিপি। সময় বদলে নির্বাচনের মুখে তৃণমূলে যোগদান করেছেন একটি মাত্র বিধায়ক চার্চিল অ্যালেমাও। পাল্টা কংগ্রেসের সঙ্গে জোট করতে চেয়ে খোলা প্রস্তাব দিয়েছিল তৃণমূলের ইনচার্জ মহুয়া মৈত্র। কিন্তু কংগ্রেসের তরফে এখনও অবধি স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত