Mamata Banerjee: শিয়রে পঞ্চায়েত ভোট, ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি করে দেবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এই মুহূর্তে উত্তরবঙ্গে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালবাজারে নির্বাচনী সভা থেকে চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে উন্নয়নের বার্তা দেন তিনি। এদিন ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি করে দেবার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘মোদী আজ আছে কাল নেই’, উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

উত্তরবঙ্গে দ্বিতীয় দিন পঞ্চায়েতের প্রচারে গিয়ে একাধিক বিষয় নিয়ে সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রথমত, তিনি বলেন, ‘৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি করে দেব আমরা। পাশাপাশি, শ্রমিকদের চা-পাট্টা দেব আমরা। চা শ্রমিকদের মজুরি ৬৭ থেকে বাড়িয়ে ২৭২ টাকা করেছি আমরাই। সিপিএম বিজেপি উত্তরবঙ্গের জন্য কিছুই করেনি’। চা শ্রমিকদের পাশাপাশি বিএসএফকে নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, ‘আজও খবর আছে বিএসএফের গুলিতে একজন মারা গিয়েছেন। তাঁর পরিবারের সদস্যকে হোম গার্ডের চাকরি দেব আমরা’।

শিয়রে পঞ্চায়েত ভোট, ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি করে দেবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার মালবাজারে নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি মানুষের উদ্দেশ্যে বলেন, ‘মোদী আজ আছে কাল নেই সেটা বুঝতে হবে। বিদেশে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী আর দিল্লি মুম্বইয়ে টম্যাটোর কেজি ১০০টাকা হয়েছে’।

শিয়রে পঞ্চায়েত ভোট, ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি করে দেবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সফর শেষ করে আগামী সপ্তাহের শুরুতে বীরভূমে যাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই অনুব্রতহীন বীরভূমে একাধিক আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে তৃণমূল। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলে যাওয়ার পর কাজল শেখকে বীরভূমের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসন্ন পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর প্রচার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

শিয়রে পঞ্চায়েত ভোট, ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি করে দেবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

শিয়রে পঞ্চায়েত ভোট, ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি করে দেবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত