Mamata Banerjee: ‘মোদী আজ আছে কাল নেই’, উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এই মুহূর্তে উত্তরবঙ্গে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালবাজারে নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি মানুষের উদ্দেশ্যে বলেন, ‘মোদী আজ আছে কাল নেই সেটা বুঝতে হবে’।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি Kalighater Kaku, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্ত্রীর

সোমবার কোচবিহারের সভা থেকে বিএসএফের অতি সক্রিয়তা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার মালবাজারেও তার অন্যথা হল না। বিএসএফ নিয়ে ফের একবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। আজও সীমান্তে একজন মারা গিয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএসএফ আবারও নির্বাচনের আগে সীমান্তে চড়াও হচ্ছে। খবর আছে আজ একজন মারা গিয়েছেন। যিনি মারা গিয়েছেনে তাঁকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে’।

‘মোদী আজ আছে কাল নেই’, উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার
‘মোদী আজ আছে কাল নেই’, উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার পাশাপাশি গিয়েছিলেন মিশরেও। মিশরের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ‘অর্ডার অব দ্য নাইল’ সম্মানে সম্মানিতও করেন। আজ উত্তরবঙ্গ থেকে মোদীকে নিশানায় এনে মমতা বলেন, ‘মোদী আজ আছে কাল নেই সেটা বুঝতে হবে। বিদেশে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী আর দিল্লি মুম্বইয়ে টম্যাটোর কেজি ১০০টাকা হয়েছে’!

‘মোদী আজ আছে কাল নেই’, উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

‘মোদী আজ আছে কাল নেই’, উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার
‘মোদী আজ আছে কাল নেই’, উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত