নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি Kalighater Kaku, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর স্ত্রীর মৃত্যু! সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাণী ভদ্র। কালীঘাটের কাকুর গ্রেফতারির আগেই হাঁটুর প্রতিস্থাপন হয়েছিল। স্ত্রীকে শেষবার দেখতে প্যারোলে জেল থেকে বাড়ি ফিরতে পারেন সুজয়কৃষ্ণ ভদ্র। সেইমতই সমস্ত ব্যবস্থা করা হবে খবর সূত্র মারফত।

আরও পড়ুন: ফের উত্তপ্ত দিনহাটা! তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ! আহত একাধিক

জানা গিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী বাণী ভদ্র। সোমবার গভীর রাতে নিউ আলিপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর পরিবারের সদস্যরাই তড়িঘড়ি চিকিৎসক ডাকেন। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই জেলে বসেই স্ত্রীয়ের মৃত্যুর খবর পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। স্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে তাঁকে প্যারোলে বাড়ি নিয়ে আসা হতে পারে। যদিও তাঁর আইনজীবী জানিয়েছেন, এখনও প্রসেসিং শুরু হয়নি।

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি Kalighater Kaku, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্ত্রীর

নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতিকে জেরা করে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম উঠে এসেছিল। এরপরই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি তাঁকে একাধিকবার তলব করে। তাঁর বাড়িতেও তল্লাশি অভিযান করা হয়। অবশেষে তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় কালীঘাটের কাকুকে। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন। তাঁকে জেলে গিয়ে জেরা করার অনুমতি রয়েছে তদন্তকারী আধিকারিকদের।

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি Kalighater Kaku, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্ত্রীর

প্রসঙ্গত, স্বামীর গ্রেফতারির পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বাণী ভদ্র। শারীরিক অবস্থাও ভালো ছিল না। মেয়েই দেখাশোনা করতেন। হাটাচলা সম্পূর্ণ বন্ধ ছিল। কার্যত অথর্ব হয়ে পড়েছিলেন তিনি। সোমবার গভীর রাতে প্রয়াত হন কালীঘাটের কাকুর স্ত্রী। আজই শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি Kalighater Kaku, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্ত্রীর

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি Kalighater Kaku, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্ত্রীর
নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি Kalighater Kaku, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত