সিপিএমের অন্তর্কলহে বিপর্যস্ত পাহাড়, বেসরকারি হাতে চলে গেল ৭০ দশকের পার্টি অফিস

সিটুর (CITU) পার্টি অফিসটি ৭০ দশকে তৈরি হয়ে ছিল। একসময় এখানে মানুষের আওয়াজ গমগম করত। কিন্তু ক্রমেই সেই আওয়াজ ক্ষীণ হয়েছে। ৪০ বছর ধরে আগলে রেখেছিলেন সংগঠনের সদস্যরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিলিগুড়ি হকার্স কর্নারের বহু প্রাচীন পার্টি অফিসের হাত বদল হল। সম্প্রতি এই পার্টি অফিস বেসরকারিদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠেছে। এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ টেটে একই রোল নম্বরে একাধিক রেজিস্ট্রেশন, পোর্টালের অ্যালগরিদম কোডে বদল! CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

সিপিএমের অন্তর্কলহে বিপর্যস্ত পাহাড়, বেসরকারি হাতে চলে গেল ৭০ দশকের পার্টি অফিস

জানা গিয়েছে, সিটুর (CITU) পার্টি অফিসটি ৭০ দশকে তৈরি হয়ে ছিল। একসময় এখানে মানুষের আওয়াজ গমগম করত। কিন্তু ক্রমেই সেই আওয়াজ ক্ষীণ হয়েছে। ৪০ বছর ধরে আগলে রেখেছিলেন সংগঠনের সদস্যরা। এই দলীয় কার্যালয়কে কেন্দ্র করে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। বহু পুরনো এই অফিস বিক্রি হওয়ায় অনেকে হতবাক হয়েছেন। এনিয়ে সিপিএমের জেলা নেতৃত্ব এনিয়ে বিশেষ কিছু কথা বলেনি।

সিপিএমের অন্তর্কলহে বিপর্যস্ত পাহাড়, বেসরকারি হাতে চলে গেল ৭০ দশকের পার্টি অফিস

সিপিএমের অন্তর্কলহে বিপর্যস্ত পাহাড়, বেসরকারি হাতে চলে গেল ৭০ দশকের পার্টি অফিস
সিপিএমের অন্তর্কলহে বিপর্যস্ত পাহাড়, বেসরকারি হাতে চলে গেল ৭০ দশকের পার্টি অফিস

শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এছাড়াও বর্ষীয়ান সিপিএম নেতা জীবেশ সরকারও এনিয়ে মুখ খোলেননি। তবে দার্জিলিং জেলা নেতৃত্ব এনিয়ে বেসরকারিকরণ হওয়া নিয়ে জানিয়েছে, বর্তমান সময়ে এই অফিসে একেবারেই ভিড় হচ্ছিল না। তবে কত টাকার বিনিময়ে এই হাতবদল হয়েছে তা এখনও জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন