ফের তাইওয়ানের আকাশে চিনা যুদ্ধবিমান, অস্বস্তিতে আমেরিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গনি সরকারের পতন ঘটিয়ে তালিবানি শাসন জারি হয়েছে গোটা আফগান প্রদেশে। তারপর থেকেই ভারত সহ বিশ্বের প্রতিটি দেশের ই নজর তালিবানিদের গতিবিধির দিকে, এরই মধ্যে তাইওয়ানএড় আকাশে দেখা মিলল বেশ কয়েকটি চীনা যুদ্ধবিমান যা ফের চিন্তায় ফেলেছে বাইডেন সরকার কে।

আরও পড়ুনঃআফগানিস্তানে ক্লাসঘরকে দুভাগে ভাগ করার নতুন ব্যবস্থা চালু করল তালিবানরা!

তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের শেষ দিনে সেখানকার সুরক্ষাবলয় অতিক্রম করে ঢুকে পরে প্রায় ১৯ টি চিনা যুদ্ধবিমান । যাদের মধ্যে ছিল ২ টি H-6 বোমারু বিমান, কিছু SU-30 যুদ্ধবিমান এবং একটি ট্যাঙ্কার ও একটি নজরদারি বিমান সহ দশটি j-16 ফাইটার প্লেন। তৎক্ষণাৎ সেই বিমান গুলিকে আগাম সতর্ক বার্তা প্রেরন করা হলে তাঁরা ফিরে যায়। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে বেজিং সরকার।

ফের তাইওয়ানের আকাশে চিনা যুদ্ধবিমান, অস্বস্তিতে আমেরিকা
ফের তাইওয়ানের আকাশে চিনা যুদ্ধবিমান, অস্বস্তিতে আমেরিকা

তবে চীনের এই গতিবিধি কে ঘিরে বিশেষজ্জদের একাংশের অনুমান , দিন কয়েক আগেই ২০ বছরের লড়াই শেষ করেছে আমেরিকা। এই পরিস্থিতি তে নিজেদের অবস্থান বজায় রাখতে তালিবানিদের কে নিয়েই চরম ব্যস্ত বাইডেন সরকার। পাশাপাশি ভারত সহ অন্যান্য দেশ গুলির ও নজর রয়েছে এই জেহাদীদের উপর তাই এক্ষেত্রে সুযোগের সৎ ব্যাবহার করতে চাইছে বেজিং সরকার।

ফের তাইওয়ানের আকাশে চিনা যুদ্ধবিমান, বাড়তি চাপে আমেরিকা

ওয়াশিংটনের সহায়তা ছাড়া চীনের প্রতিদ্বন্দ্বীতা করা তাইওয়ানের পক্ষে একেবারেই অসম্ভব তা ভাল মতই জানে জিম পিংয়ের দেশ, সেকারনেই হয়ত বাড়তি চাপ তৈরি করছে তারা।

USA 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত