আফগানিস্তানে ক্লাসঘরকে দুভাগে ভাগ করার নতুন ব্যবস্থা চালু করল তালিবানরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
নজরবন্দি ব্যুরো: আফগানিস্তানে ক্লাসঘরকে দুভাগে ভাগ করার নতুন ব্যবস্থা চালু করল তালিবানরা! এক দিকে ছাত্ররা, ছাত্রীরা অন্য দিকে, ক্লাসরুমের মাঝ বরাবর পর্দা টাঙিয়ে দিল তালিবানরা। ক্লাসঘর পর্দা টাঙিয়ে দু’ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এক পাশে মহিলারা বসেছেন। আর অন্য পাশে পুরুষেরা। নেটমাধ্যমে কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের ওই ক্লাসঘরের ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের সাংবাদিক তামিম হামিদ ওই ছবি টুইটারে পোস্ট করেছেন। তালিবান নেতৃত্ব গত ১৫ অগস্ট কাবুল দখলের পরই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, স্কুল, কলেজে ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না। তবে মেয়েদের স্কুল বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না।

আফগানিস্তানে ক্লাসঘরকে দু’ভাগে ভাগ করার নতুন ব্যবস্থা চালু করল তালিবানরা, টুইট আফগান সাংবাদিকের। 

আফগানিস্তানে ক্লাসঘরকে দুভাগে ভাগ করার নতুন ব্যবস্থা চালু করল তালিবানরা!আফগানিস্তানে এখনও তালিবান সরকার গঠন না হলেও বর্তমানে সে দেশের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী কিছু দিন আগেই কাবুল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পড়ুয়াদের সঙ্গে বৈঠক করে জানিয়েছিলেন, শরিয়তি আইন মেনে পড়াশোনা হবে বিশ্ববিদ্যালয়গুলিতে।
তবে ভাইরাল হওয়া ছবি থেকেই বোঝা যাচ্ছে, যুবক যুবতীরা যাতে পাশাপাশি বসে লেখাপড়া না করতে পারেন, তা নিশ্চিত করতেই ক্লাসঘরকে দুভাগে ভাগ করার এই নতুন ব্যবস্থা চালু হয়েছে আফগানিস্তানে। শুধু তাই নয়, মেয়েদের কলেজ ছুটির সময়েও মিনিট পাঁচেক আগে ক্লাসঘর ছাড়তে বলা হয়েছে, যাতে কলেজ চত্বরেও ছেলেদের সঙ্গে তাঁরা মেলামেশা করতে না পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত