রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি, গ্রেফতার তিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের মুখ্য উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্যসচিবকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত তিন ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডঃ অরিন্দম সেন, টাইপিস্ট বিজয় কয়াল এবং ড্রাইভার রমেশ সাউ। মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানার তরফে অভিযুক্তদের তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের তিনজনকেই এদিনেই আদালতে পেশ করা হবে।

আরও পড়ুনঃফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরি পণ্ডিতদের দোকানে ঢুকে গুলি চালালো জঙ্গি, নিহত ১

পুলিশ সূত্রে খবর, গত মাসেই প্রাক্তন মুখ্যসচিবের স্ত্রীকে ‘খুনের হুমকি’ চিঠি পাঠানো হয়। ঘটনার পিছনে কারা জড়িত? তা খুঁজে বের করতেই তদন্তে নামে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এরপরেই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ড্রাইভার রমেশ সাউয়ের মাধ্যমে খসড়া চিঠি টাইপিস্ট, বিজয় কয়ালের কাছে পাঠান চিকিৎসক অরিন্দম সেন। এমনকি আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে পাঠানো চিঠি পোস্ট করতেন রমেশ।

শুধুমাত্র একবার নয়, গত দুই বছর ধরে একাধিক ব্যক্তিদের চিঠি দিয়েছেন অরিন্দম সেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী সহ সাত জনকে চিঠি পাঠান ওই ব্যক্তি। প্রত্যেকটি চিঠি পাঠানো হয়েছিল শরৎ বোস রোডের একটি পোস্ট অফিস থেকে।

রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি, পুলিশের জালে ৩ 

রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি, গ্রেফতার তিন
রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি, গ্রেফতার তিন

ঘটনার পিছনে কী কারণ রয়েছে? তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবারই ওই তিনজনকে আদালতে পেশ করা হবে। ধৃত তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতে চায় পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন