ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরি পণ্ডিতদের দোকানে ঢুকে গুলি চালালো জঙ্গি, নিহত ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত কয়েক মাসে জম্মু-কাশ্মীরে নিরীহ নাগরিকদের ওপরে জঙ্গি হামলা যে বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। রবিবারই এক পুলিশকর্মীকে গুলি করে মেরেছিল জঙ্গিরা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নিরীহ মানুষকে মারল তারা।সোমবার সন্ধ্যায় এক কাশ্মীরি পণ্ডিতের দোকানে ঢুকে গুলি চালাল জঙ্গিরা।

আরও পড়ুনঃফের নিম্নচাপ, শীতের পথে বাধা, বাংলায় কবে আসছে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

তাদের গুলিতে প্রাণ হারিয়েছেন দোকানের কর্মচারী মহম্মদ ইব্রাহিম। ঘটনার পরই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই হামলার তীব্র নিন্দা করে টুইট করেছেন।
তিনিও তাঁর টুইটে দাবি করেছেন, সম্প্রতি উপত্যকায় যেভাবে টার্গেট করে খুন করা হচ্ছে, সেই চক্রান্তেরই শিকার হতে হয়েছে ইব্রাহিমকে।
ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরি পণ্ডিতদের দোকানে ঢুকে গুলি চালালো জঙ্গি, নিহত ১
ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরি পণ্ডিতদের দোকানে ঢুকে গুলি চালালো জঙ্গি, নিহত ১
উল্লেখ্য, গতকাল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন এক পুলিশ কর্মী। শ্রীনগরের বাটমালু এলাকায় ওই পুলিশকর্মীকে হত্যা করে জঙ্গিরা।
ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরি পণ্ডিতদের দোকানে ঢুকে গুলি চালালো জঙ্গি, নিহত ১

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন