ফের নিম্নচাপ, শীতের পথে বাধা, বাংলায় কবে আসছে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:রাজ্য জুড়ে বেশ শীত শীত ভাব থাকলেও সোমবার সামান্য বেড়েছে তাপমাত্রা। ১৮.৭ থেকে বেড়ে ১৮.৯ ডিগ্রি হয়েছে। তবে এই তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে।আগামী ২৪ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে।

আরও পড়ুনঃঅবশেষে কলকাতা বইমেলার সূচি প্রকাশ রাজ্যের, জেনেনিন দিনক্ষণ

তবে বাংলার ওপর সরাসরি কোনও প্রভাব ফেলবে না এই নিম্নচাপ। তবে এর ফলে পূবালী হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। বৃহস্পতিবার থেকে কমবে উত্তুরে হাওয়ার প্রভাব। যার জেরে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে ও হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে।

পাশাপাশি বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও বাতাসে ক্রমশ বাড়তে থাকা জলীয় বাষ্প তাপমাত্রা ও আর্দ্রতার কারনে অস্বস্তি বাড়াবে। রাজ্যে পাকাপাকি ভাবে শীত আসার সম্ভাবনা রয়েছে ১৫ ডিসেম্বরের পরে।

ফের নিম্নচাপ, শীতের পথে বাধা, বাংলায় কবে আসছে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

ফের নিম্নচাপ, শীতের পথে বাধা, বাংলায় কবে আসছে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৯৫ শতাংশ। ইতিমধ্যে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭.৯ ডিগ্রির নিচে।

ফের নিম্নচাপ, শীতের পথে বাধা, বাংলায় কবে আসছে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন