নজরবন্দি ব্যুরো: ফের মধ্যবিত্তের পকেটে কোপ! সমস্ত রেকর্ড ভাঙল সোনার দর। অস্বস্তি বাড়িয়ে বুধবার এক লাফে অনেকটাই বাড়ল সোনার দাম! রীতিমত ৬১ হাজারের গণ্ডি পেরোল হলুদ ধাতু! যার ফলে চিন্তায় মাথায় হাত পড়ল ক্রেতাদের। সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপো দরও। তাহলে দেরি না করে জেনে নিন, এইদিনে ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।
আরও পড়ুন: Shantanu Banerjee: “রাস্তা থেকে উঠে আসেনি, আই হ্যাড এনাফ”, বললেন দুর্নীতিতে ধৃত শান্তনু

প্রসঙ্গত, পরপর কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি ফিরে নিম্নমুখী ছিল হলুদ ধাতু। সোনার পাশাপাশি রুপোরও দাম নিম্নমুখী ছিল। কিন্তু এবার এক লাফে বেড়ে গেল সোনা আর রুপোর দাম।

জানা গিয়েছে, আজ বুধবার, সপ্তাহের মাঝেই ঊর্ধ্বমুখী সোনা-রুপো। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৯৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ১,০৩০ টাকা। সোনার পাশাপাশি চড়চড়িয়ে দাম বাড়ল রুপোরও। ১ কেজি রুপোর দাম বাড়ল ২,৪৯০ টাকা।
রেকর্ড ভাঙল সোনার দর, বুধবার এক লাফে অনেকটাই বাড়ল হলুদ ধাতুর দাম

জানুন বিস্তারিত…
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম : ৪৫,০০০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৬,২৫০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৬২,৫০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১৩৬ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৯,০৮৮ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬১,৩৬০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১৩,৬০০ টাকা



