ভ্যাকসিনের নিয়মে ফের বদল, জানুন নতুন নিয়ম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভ্যাকসিনের নিয়মে ফের বদল, একদিন যেতে না যেতেই উঠে গেল স্লট টাইমিং। চালু হওয়ার পরই কোভিড ভ্যাকসিনের নিয়মে ফের বদল আনা হল। আগামীকাল অর্থাত্ বুধবার থেকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ যে কোনও সময়ে গেলেই পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ অক্টোবরে আসতে পারে তৃতীয় ঢেউ, ১৫৬ দিনের মধ্যে সবচেয়ে কম অ্যাকটিভ

আলাদা আলাদা করে কোনও সময় নির্ধারিত করা হচ্ছে না। স্লট টাইমিং বন্ধ করে দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে পুরসভার মেগা সেন্টারগুলি এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলবে করোনা টিকার ২ টি ডোজই। প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য কোনও আলাদা আলাদা সময় নয়, যে কোনও সময়েই মিলবে দুটি ডোজ। করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে জটিলতা অব্যাহত।

একদিন করোনা টিকার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ টিকা পরদিন দেওয়ার যে কর্মসূচি ছিল তা নিয়ে বাড়ছিল সমস্যা। করোনা আক্রান্তের সংখ্যা শহর কলকাতায় ফের বাড়ছে। অথচ দেখা যাচ্ছে কোভিডের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে অধিকাংশ নাগরিকদের মধ্যে অনীহা ধরা পড়ছে।

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, কোভিড ভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার জন্য এখন যতটা ভিড় হচ্ছে তত ভিড় কিন্তু হচ্ছে না দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য। তাই দেখা যাচ্ছে প্রথম ডোজ নেওয়ার জন্য দুপুর ২টোর পরেও মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছেন।

ভ্যাকসিনের নিয়মে ফের বদল, জানুন নতুন নিয়ম

অথচ সেই সময় দ্বিতীয় ডোজ দেওয়ার কথা যা নেওয়ার জন্য গুটিকয় মানুষ উপস্থিত থাকছেন। এই চাহিদা ও উপস্থিতির মধ্যে কোনও ভারসাম্য রাখা যাচ্ছে না বলেই কলকাতা পুরনিগমকে বার বার ভ্যাক্সিন প্রদানের নিয়মে পরিবর্তন আনতে হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর