অক্টোবরে আসতে পারে তৃতীয় ঢেউ, ১৫৬ দিনের মধ্যে সবচেয়ে কম অ্যাকটিভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অক্টোবরে আসতে পারে তৃতীয় ঢেউ, জানানো হয়েছে বিশেষজ্ঞদের তরফ থেকে। এবং তা রোধ করতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থাকে হাতিয়ার করে করোনা যুদ্ধে পুরোদমে নেমেছে ভারত। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে বটে, অনেকটা কমল অ্যাকটিভ কেস।

আরও পড়ুনঃ জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা চাপাল BJP, দাঁড়িয়ে যোগী-মোদি-নড্ডা!

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ১৫৬ দিনের মধ্যে সবচেয়ে কম অ্যাকটিভ রোগীর সংখ্যা, শতকরা হিসেবে যা ০.৯৮%। গত মার্চ থেকে এটাই সর্বনিম্ন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৪৮৬ জন।

অক্টোবরে আসতে পারে তৃতীয় ঢেউ, স্বস্তির খবর ১৫৬ দিনের মধ্যে কম অ্যাকটিভ কেস।

অক্টোবরে আসতে পারে তৃতীয় ঢেউ, স্বস্তির খবর ১৫৬ দিনের মধ্যে কম অ্যাকটিভ কেস।
অক্টোবরে আসতে পারে তৃতীয় ঢেউ, স্বস্তির খবর ১৫৬ দিনের মধ্যে কম অ্যাকটিভ কেস।

অক্টোবরে আসতে পারে তৃতীয় ঢেউ, আর এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২। করোনা ভাইরাসের মারা গেছে মোট ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জন।  কোভিডের তৃতীয় ঢেউ প্রতিহত করতে এই মুহূর্তে টিকাকরণ প্রক্রিয়া চলছে জোরকদমে।

স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩ লক্ষ ৮৫ হাজার ২৯৮ জন পেয়েছেন করোনা ভ্যাকসিন। এ নিয়ে মোট টিকা পেয়েছেন সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ১ কোটি জনগণের ডবল ডোজ ভ্যাকসিন হয়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত