নজরবন্দি ব্যুরোঃ জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা চাপাল BJP! নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে। প্রায়ত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। তাঁর শেষকৃত্যে দেখা গেল জাতীয় পতাকার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিজেপির পতাকা। ঘটনাটি ঘটল প্রধানমন্ত্রীর সামনেই। নিজেদের দেশের সবথেকে দেশপ্রেমিক দল বলে মনে করা বিজেপির এহেন আচরনে স্তম্ভিত দেশ। কার্যত ঝড় বইছে সমালোচনার।
আরও পড়ুনঃ প্রায় নিয়ন্ত্রনে করোনা পরিস্থিতি, ক্রমশ সেরে উঠছে বাংলা। #CoronaUpdate


এই ঘটনা সামনে আসার পর রাজনৈতিক মহলেও শুরু হয়ে গিয়েছে সমালোচনা। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে বিজেপির মুণ্ডপাত। বিজেপি বিরোধী দল থেকে সাধারণ মানুষ চরম নিন্দা করেছে এই ঘটনার। দেশজুড়ে একটাই প্রশ্ন, জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা চাপাল BJP! কিভাবে? যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক বিভি শ্রীনিবাস ট্যুইটে লিখেছেন, ‘জাতীয় পতাকার উপর কোনও দলের পতাকা কি রাখা যায়?’

সমাজবাদী পার্টির মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারি বিজেপির সমালোচনা করে বলেছেন, ‘দেশের পতাকার উপরেও বিজেপি নিজেদের পতাকা রাখছে! দেসের উপরে নিয়ে যাচ্ছে দলকে! দেশকে তো সম্মান করে না বিজেপি তাই এইসব করছে। বিজেপির কোনও প্রায়শ্চিত্ত বোধ নেই, কোনও অনুতাপ নেই, কোনও দুঃখ নেই। শুধু মুখেই বিজেপি নেতারা দেশভক্তির কথা বলে বেড়ায়।’


জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা চাপাল BJP, দাঁড়িয়ে মোদি-নড্ডা!

উল্লেখ্য, দেশভক্তি আর হিন্দুত্ব হল বিজেপির মূল হাতিয়ার। আর এই দুইএর সবথেকে বড় সংমিশ্রন যেখানে ঘটে বলে বিজেপি দাবি করে তা হল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সেখানেই বিজেপির হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে জাতীয় পতাকার ওপর কিভাবে পদ্ম পতাকা চাপিয়ে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে। নেটিজেনরা বলছেন আসলে বিজেপির দেশপ্রেম যে লোকদেখানো তা আরও একবার প্রমানিত হল।







