BJP: লোকসভার আগেই রাজ্য বিজেপিতে রদবদল, সভাপতি থাকবেন সুকান্ত? দলের অন্দরে জোর জল্পনা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি তাঁদের সর্বভারতীয় কমিটিতে রদবদল এনেছে দিন কয়েক আগেই। সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। আর এবার সংগঠনকে ঢেলে সাজাতে রাজ্য কমিটিতেও রদবদল আনা হতে পারে বলে গেরুয়া শিবিরের অন্দরে জোর জল্পনা। কে কে পদে বহাল থাকবেন আর কাদেরকেই বা সরিয়ে দেওয়া হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: পার্থর পথেই চলছেন কালীঘাটের কাকু? হাইকোর্টে প্রাক্তন মন্ত্রীর প্রসঙ্গ টেনে আনল ED

রাজ্য বিজেপির সভাপতি পদে সুকান্ত মজুমদার থাকবেন কিনা তা নিয়ে কিছু দিন ধরে জল্পনা তৈরি হয়েছে। তবে, রাজ্য সভাপতি পদে যে কোনও বদল আসছে না সেটা বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছেন বলেই গেরুয়া শিবির সূত্রে খবর। অর্থাৎ, সুকান্ত মজুমদারই আপাতত বিজেপির রাজ্য সভাপতি থাকছেন। তাছাড়া তাঁর মেয়াদও পূর্ণ হয়নি। আগামী বছর লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারের নেতৃত্বেই রাজ্য স্তরের গেরুয়া নেতারা লড়বেন।

লোকসভার আগেই রাজ্য বিজেপিতে রদবদল, সভাপতি থাকবেন সুকান্ত? দলের অন্দরে জোর জল্পনা!

বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটিতে খুব বড় কিছু রদবদল না হলেও অনেক জেলাতেই সভাপতি বদল হতে পারে। আর জেলা সভাপতি বদলের সঙ্গে সঙ্গে মণ্ডল স্তরের সংগঠনেও রদবদলের সম্ভাবনা রয়েছে। সদ্যই বিজেপি যাদবপুর লোকসভা এলাকাকে নতুন জেলা হিসাবে ঘোষণা করেছে। এত দিন ওই এলাকা কলকাতা দক্ষিণ জেলার মধ্যে ছিল। ফলে যাদবপুর জেলার জন্য নতুন কমিটিও একসঙ্গে ঘোষণা হতে পারে। এছাড়াও বিভিন্ন জেলার সভাপতি এবং সহ-সভাপতি পদে বদল আনা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

লোকসভার আগেই রাজ্য বিজেপিতে রদবদল, সভাপতি থাকবেন সুকান্ত? দলের অন্দরে জোর জল্পনা!
লোকসভার আগেই রাজ্য বিজেপিতে রদবদল, সভাপতি থাকবেন সুকান্ত? দলের অন্দরে জোর জল্পনা!

নতুন কমিটি নিয়ে আলোচনা করতেই রবিবার দলের সল্টলেকের দফতরে বৈঠকে বসেছিলেন বিজেপির রাজ্য নেতারা। সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় প্রতিনিধি সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়া। সেই বৈঠক থেকেই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

লোকসভার আগেই রাজ্য বিজেপিতে রদবদল, সভাপতি থাকবেন সুকান্ত? দলের অন্দরে জোর জল্পনা!

লোকসভার আগেই রাজ্য বিজেপিতে রদবদল, সভাপতি থাকবেন সুকান্ত? দলের অন্দরে জোর জল্পনা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত