নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের প্রকল্পের নাম বদল করে কৃতিত্ব নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠির ২৪ ঘন্টার মধ্যে ফোন করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াত। শুভেন্দুর নালিশে কেন্দ্রের জবাব, কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে রাজ্যের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ SSC: শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল কমিশন
নন্দীগ্রামের বিধায়কের কথায়, জল স্বপ্ন নামে রাজ্যের তরফে যে প্রকল্প চালু করা হয়েছে, সেটা রাজ্যের টাকায় চলছে না। কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্পের নাম জল জীবন মিশন। সেই প্রকল্পের জন্য রাজ্যের জন্য ৭ হাজার টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। অথচ সেই প্রকল্পকে নিজেদের বলে দাবী করছে রাজ্য। এমনটাই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন তিনি।
ট্যুইট করে বিরোধী দলনেতা অভিযোগ করেন, অবিলম্বে ভাওতামি রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। লোক ঠকানোর নামে জল জীবন মিশন যদি না করা হয়, সেক্ষেত্রে কঠিন পদক্ষেপ নেওয়ার আর্জি জানান বিরোধী দলনেতা। এটাই প্রথম নয়, ‘পিএম আবাস যোজনা’র নাম রাজ্য সরকার বদলে করেছে ‘বাংলার আবাস যোজনা’, ‘পিএম গ্রাম সড়ক যোজনা’র নামও বদলে হয়েছে ‘বাংলা গ্রাম সড়ক যোজনা’। এমনটাও অভিযোগ তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক।
শুভেন্দুর নালিশে কেন্দ্রের জবাব, রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ

শুভেন্দুর এই অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে শুভেন্দুর সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াত। এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন। আশ্বাস মিলেছে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে।



