নজরবন্দি ব্যুরো: স্ট্রংরুমে বিকল CCTV, করোনা আবহে বাংলায় চলছে ২১এর বিধানসভা নির্বাচন। ভোটের আগে থেকেই রাজ্যে পাল্লা দিয়ে চলছে মিটিং মিছিল সভা। এই মুহূর্তে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে যাওয়ায় কমিশন নির্দেশ দিয়েছে আপাতত বন্ধ থাকবে বড়ো জনসভা মিটিং মিছিল। ৬ দফা ভোটের শেষেও বাংলায় অব্যাহত রাজনৈতিক হিংসা। একাধিক বিষয়কে কেন্দ্র করে অভিযোগ জানাতে কমিশনে দফায় দফায় যাচ্ছে রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুনঃ মু্র্শিদাবাদ মালদা বড় ফ্যাক্টর, তাই এবার আম-আমসত্ত্ব দুই চান মমতা


ইভিএম রয়েছে এমন রুমে দীর্ঘক্ষণ সিসিটিভি বন্ধ থাকার অভিযোগে সপ্তম দফার আগের দিন কমিশনে গেলো তৃণমূল। ঘটনাটি ঘটেছে বনগাঁর দীনবন্ধু কলেজকে কেন্দ্র করে। সেখানেই তৈরি হয়েছে ভোটের স্ট্রং রুম। আর এই বিষয়েই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছেন বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ।
তাঁর অভিযোগ দীনবন্ধু কলেজের স্ট্রংরুমে রয়েছে বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা কেন্দ্রের ইভিএম। কিন্তু গতকাল অর্থাৎ শনিবার ওই কলেজের সিসিটিভি ওচল ছিল বহুক্ষণ। ক্লোজড সার্কিট ক্যামেরাও বিকল হয়ে পড়েছিল। বিষয়ে বিস্তারিত জানাতে বনগাঁর মহকুমাশাসককে ফোন করলেও তিনি ফোন ধরেননি বলে দাবী করেছেন বনগাঁর প্রাক্তন বিধায়ক।
ঘটনায় তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও। তাঁর মতে, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও ওই সময়ে দলের কাউকে ওই কলেজে প্রবেশ করতে দেননি। ফলত ওই কয়েকঘন্টা CCTV বন্ধ থাকায় আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তিনি।


স্ট্রংরুমে বিকল CCTV, কমিশনকে লেখা চিঠিতে গোপালবাবু জানিয়ছেন, ‘সিসি ক্যামেরা বন্ধ রেখে কোনও কুকর্ম করা হতে পারে বলে আমাদের মনে সন্দেহ জাগছে।’ এই ঘটনায় এখনও কমিশনের তরফ থেকে কনো উত্তর না দেওয়া হলেও, ইতিমধ্যেই এই অভিযোগ ভুয়ো বলে দাবী করেছেন স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীবৃন্দ। তাঁদের বক্তব্য এই অঞ্চলে তৃণমূল হেরে যাবে বলেই শেষ মুহুর্তে এসব করছে।








