সুশান্তের মৃত্যুর নয়া মোড়, এবার দিশা সালিয়ানের মৃত্যুর তদন্ত করবে CBI #Breaking News

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত সিং রাজপুতের মামলায় চাঞ্চল্যকর মোড়! সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান এর মৃত্যুর তদন্ত করবে CBI এই মর্মে আজ দিশা যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির ম্যানেজার বান্টি সাসদেবা কে জেরার জন্য সমন পাঠানো CBI।

সুশান্তের মৃত্যুর পর থেকেই বেশ কিছু গণমাধ্যম দাবি করে আসছিল ৮ ই জুন দিশার তথাকথিত আত্মহত্যার পর ১৪ ই জুন সুশান্তের মৃত্যুর যোগাযোগ থাকতে পারে।এবার দিশা সালিয়ান এর মৃত্যুর তদন্ত করবে CBI। দিশার মৃত্যু ঘটে ১৪ তলা থেকে মাটিতে পড়ে। মুম্বাই পুলিশ তদন্ত করে জানায় দিশা সালিয়ান এর মৃত্যু ঘটে আত্মহত্যার কারণ এ।

Shamim Ahamed Ads

ঠিক তারপরের সুশান্তের মৃত্যুর কারণে তাকে নিয়ে তদন্ত শুরু হওয়ায় দিশার মৃত্যুর ঘটনা চাপা পড়ে যায়। পরে অবশ্য মুম্বাই পুলিশ সুশান্তের মৃত্যুর কারণও আত্মহত্যা বলেই চাপা ফেলতে চায়।কিন্তু সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান এর মৃত্যুর ও তদন্ত করবে এবার সিবিআই। সুশান্তের মৃত্যুর সাথে তার মৃত্যুযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এই কারণে দিশা যে কোম্পানিতে কর্মরত ছিল,সেই কোম্পানির ম্যানেজার বান্টি সাজদেবা জেরার জন্য সমন পাঠালেন CBI। মনে করা হচ্ছে দিশার মৃত্যুরহস্য জট খুলতে পারে সুশান্ত সিং রাজপুত এর মামলার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত