গরুপাচার কান্ডে রাজ্য পুলিশের ৬ জন অফিসারকে তলব CBI-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরুপাচার এবং কয়লাপাচার কান্ডে তৎপর সিবিআই। রাজ্য পুলিশের ৬ জন অফিসারকে নোটিশ পাঠাল সিবিআই। সিবিআই সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যেই তাদের তলব করা হবে। ফলে এই তদন্তে বারবারই ওই ৬ জনের নাম উঠে এসেছে। এছাড়াও পাচারকারিদের সঙ্গে যে তাদের যোগসূত্র ছিল তা তদন্ত সূত্রে উঠেছে। আর তারপরই সিবি আইএর তরফে তাদের তলব করা হয়।

আরও পড়ুন: কোভিড মেমোরিয়াল মিউজিয়াম এখন গ্রিন সিগন্যালের অপেক্ষা, প্রয়াত চিকিৎসকদের সন্মান জানাচ্ছে কলকাতা

এর আগে গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বিএসএফের কমান্ড সতীশ কুমার। সতীশকে জেরা করে এনামুলের বিষয়ে নির্দিষ্ট তথ্যপ্রমাণ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার ভিত্তিতেই এনামুলকে জেরা করে গ্রেফতার করে সিবিআই। গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে আসে গোয়েন্দাদের। এ পার বাংলা থেকে ও পার বাংলায় গরু পাচারের ঘটনায় নাম উঠে আসে বিএসএফ কর্তা-সহ বেশ কয়েকজনের। এনামুল সীমান্ত রক্ষী একাংশ কর্মী এবং আধিকারিকদের প্রচুর টাকার প্রলোভন দেখিয়ে ওই পাচার চক্র চালাত বলে অভিযোগ।

তদন্তে জানা যায়, এক একটি কনসাইনমেন্ট পিছু টাকার ভাগ পৌঁছে যেত সীমান্ত এলাকার বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির কাছেও। এনামুলকে জেরা করে ওই সব প্রভাবশালীর বিষয়ে নির্দিষ্ট তথ্য হাতে পেতে চাইছেন গোয়েন্দারা। এমনকি তাঁকে নিজেদের হেফাজতে নিয়েও জেরা করতে পারে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত