SSC Scam: শিলিগুড়িতে সিবিআইয়ের অভিযান, নজরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ বুধবার শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা বাড়াল সিবিআই। শিলিগুড়িতে প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়রাম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা দিল সিবিআই। ১০ জনের একটি দল উপস্থিত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ অনুব্রতর জামিনের একমাত্র পথ শারীরিক অসুস্থতা! প্রভাবশালী যুক্তিতে হেফাজতে নিতে চায় সিবিআই

সূত্রের খবর, এদিন সকাল ১০ টা নাগাদ দুটি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের আধিকারিকরা। সকাল থেকে উপাচার্যের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আরও একটি দল সুবীরেশ ভট্টাচার্যের অফিসে অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সম্পর্কে রিপোর্ট জমা দেয় বিচারপতি আর কে বাগের কমিটি।

শিলিগুড়িতে সিবিআইয়ের অভিযান, নজরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান
শিলিগুড়িতে সিবিআইয়ের অভিযান, নজরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান

রিপোর্টে বলে হয়েছিল, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। এর মধ্যে ২২২ জন পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেখানে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাই তাঁর বাড়িতে সিবিআই হানা দিতেই জল্পয়ান বেড়েছে।

শিলিগুড়িতে সিবিআইয়ের অভিযান, নজরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান

শিলিগুড়িতে সিবিআইয়ের অভিযান, নজরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান

এমনিতেই স্কুল সার্ভিস কমসিহনের নিয়গ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে রয়েছেন। একইসঙ্গে প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাদের গ্রেফতার করেছে সিবিআই। আজই তাঁদের হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে সিবিআইয়ের অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর