নজরবন্দি ব্যুরোঃ সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআইয়ের হানা। এই ব্যাঙ্কে মিলেছে ৫০ টির ওপর বেনামি অ্যাকাউন্টের হদিশ। এই ৫০ টি অ্যাকাউন্টের মাধ্যমে ১০ কোটির বেশী কালো টাকা সাদা করা হয়েছে। এমনটাই খোঁজ পেয়েছে তদন্তকারী সংস্থা। খবর সিবিআই সূত্রে।
আরও পড়ুনঃ SSC-TET Scam: পর্ষদের নাম করে চাকরির টোপ, ফোন এসেছিল কোন জেলা থেকে? আদালতকে জানাল সিবিআই
সিবিআই সূত্রে খবর, গরু পাচার মামলায় অন্যতম অফিসাররা এই সিউড়ি ব্যাঙ্কে উপস্থিত হয়েছেন। তাঁরা একাধিক নথি খতিয়ে দেখতে শুরু করেছেন। সিবিআই সূত্রে খবর, গরু পাচারের কালো টাকা এই সমবায় ব্যাঙ্কের মাধ্যমে সাদা করা হত। সেই খোঁজ পেয়েই উপস্থিত হয়েছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, যাদের নামে অ্যাকাউন্টীখনও অবধি হাতে এসেছে, তাঁরা এই বিষয়ে অবগত ছিলেন না। সিবিআই সূত্রে খবর, এর সঙ্গে আরজ্য খাদ্য দফতরের যোগ মিলেছে।

গরু পাচার মামলায় বীরভূম জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। গত ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতারে পর জেলার একাধিক ব্যাঙ্কে চলে তল্লাশি অভিযান। সেখান থেকেই বিপুল অঙ্কের টাকার খোঁজ পায় তদন্তকারী সংস্থা। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করা হত বলে অভিযোগ।
অন্যদিকে, কিছুদিন আগেই গরু পাচার মামলার সঙ্গে লটারির যোগ খুঁজে পেয়েছিল সিবিআই। সিবিআই দাবি করেছিল লটারির টিকিট ব্যবহার করে কালো টাকা সাদা করা হত। তাই সিবিআইয়ের নজর পড়েছিল অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের। এখন সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআইয়ের অভিযান ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআইয়ের হানা, বিপুল অঙ্কের কালো টাকার হদিশ

বিশেষজ্ঞদের ধারণা, গরু পাচার মামলায় দীর্ঘ সময় ধরে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়েছে সিবিআই। গতকাল প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে জামিন রুখে দিয়েছে তদন্তকারী সংস্থা। কিন্তু গরু পাচারের সঙ্গে অনুব্রতর যোগ খুঁজতে গিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সিবিআইকে। সেই কারণে বৃহস্পতিবার তদন্তে গতি বাড়াল সিবিআই?









