SSC-TET Scam: পর্ষদের নাম করে চাকরির টোপ, ফোন এসেছিল কোন জেলা থেকে? আদালতকে জানাল সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর্ষদের নাম করে চাকরির টোপ। ফোন করে দেওয়া হয়েছিল সেই প্রস্তাব। বুধবার এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থী। তাঁর সেই অভিযোগ শোনা মাত্রই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার রহস্যময় নম্বর প্রসঙ্গে মুখ খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ওই নম্বর পর্ষদের কারোর নয়। জেলার তরফে এই নম্বর পাঠানো হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে।

আরও পড়ুনঃ Partha Chatterjee: মমতার মুখে ধানে পোকা শুনে মুষড়ে পড়লেন পার্থ, আদালতে একেবারে স্পিকটি নট তৃণমূলের প্রাক্তন মহাসচিব

সিবিআইয়ের বক্তব্য, ওই নম্বরটি সম্ভবত নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের। সেই ব্যক্তিকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনটাই জানাল সিবিআই। কার নির্দেশে ফোন করে চাকরির কথা বলেছিলেন? তা খতিয়ে দেখতে শুরু করেছে তদন্তকারী সংস্থা। তবে কী এর সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের কোনও যোগ রয়েছে? প্রশ্ন উঠতে শুরু করেছে।

পর্ষদের নাম করে চাকরির টোপ, ফোন এসেছিল কোন জেলা থেকে? খতিয়ে দেখছে সিবিআই 
পর্ষদের নাম করে চাকরির টোপ, ফোন এসেছিল কোন জেলা থেকে? খতিয়ে দেখছে সিবিআই 

কারণ, দীর্ঘ সময় ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক। ২০২১ সালের নদিয়া জেলার পলাশিপাড়া আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। নিয়োগের ক্ষেত্রে নদিয়া জেলার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা। এখন সেই জেলারই প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের নাম উঠে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারী শিল্পা চক্রবর্তীর বক্তব্য, যে ফোন এসেছিল সেখানে বলা হয়েছে  পর্ষদের অফিস থেকে বলছি। সেই ফোন এসেছিল ২০১৭ সালের ৬ ডিসেম্বর। পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করে পর্ষদের অফিসে এসে চাকরির জন্য দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে কোন পর্ষদ থেকে বলা হয়েছে? সেটা স্পষ্ট করেননি।

পর্ষদের নাম করে চাকরির টোপ, ফোন এসেছিল কোন জেলা থেকে? খতিয়ে দেখছে সিবিআই 

পর্ষদের নাম করে চাকরির টোপ, ফোন এসেছিল কোন জেলা থেকে? খতিয়ে দেখছে সিবিআই 
পর্ষদের নাম করে চাকরির টোপ, ফোন এসেছিল কোন জেলা থেকে? খতিয়ে দেখছে সিবিআই 

অভিযোগকারীর আইনজীবীর বক্তব্য, রাজ্যে একাধিক শিক্ষা পর্ষদ রয়েছে। সেটা স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কিন্তু ফোনে ওই চাকরি প্রার্থী টেট দিয়েছেন কি না সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। তাই সেটা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। অভিযোগ শোনা মাত্রই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি ফোনের রেকর্ডিং খতিয়ে দেখার নির্দেশ বিচারপতির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত