Jhalda Councilor Death: হাইকোর্টের প্রশ্নে তৎপর সিবিআই, ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে হাইকোর্টের প্রশ্নে তৎপর সিবিআই। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনে তলব করা হল ঝালদা থানার আইসি সঞ্জিব ঘোষকে তলব করা হয়েছে। ঝালদায় আসছে ডিআইজি। আইসিকে থানাতেই করা হবে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই উপস্থিত হয়েছে সিবিআইয়ের ডিআইজি।

আরও পড়ুনঃ Petrol-Diesel: আকাশ ছোঁয়া পেট্রল-ডিজেলের দাম, নবদম্পতিকে বোতল ভরা তেল Gift করল বন্ধুরা

অন্যদিকে, আজই তপন কান্দু খুনে পুলিশের হেফাজতে নেওয়া চার অভিযুক্তদের হেফাজতে নিতে পারে সিবিআই। একইসঙ্গে সুপারি কিলার কলেবর সিংকে ঝাড়খণ্ডের বোকারর কোথা থেকে গ্রেফতার করা হয়েছে? তা জানতে বোকারো যাচ্ছে একটি প্রতিনিধি দল।

CBI: A white elephant?

নির্বাচনের আগে এখানকার রাজনৈতিক পরিস্থিতি কি ছিল? তা জানতে আঞ্চলিক দলের নেতৃত্বদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। শাসক দলের সঙ্গে পুলিশের যোগসাজশ দেখা দিয়েছে এখানেও।

বুধবার পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৪৫ দিনের মধ্যে আদালতের কাছে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ।

হাইকোর্টের প্রশ্নে তৎপর সিবিআই, বোকারো যাবে একটা দল 

হাইকোর্টের প্রশ্নে তৎপর সিবিআই, বোকারো যাবে একটা দল 
হাইকোর্টের প্রশ্নে তৎপর সিবিআই, বোকারো যাবে একটা দল 

বৃহস্পতিবার তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। যদিও তদন্ত জারি রেখেছেন সিবি আই আধিকারিকরা।শুক্রবার সকালে ঝলদায় উপস্থিত হয়ে মিঠুন কান্দুকে নিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে চান সিবিআইয়ের আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত