ঘর থেকে উধাও দেড় লক্ষ টাকা ও গয়না, ধৃত গৃহশিক্ষিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘর থেকে উধাও দেড় লক্ষ টাকা ও গয়না, ধৃত গৃহশিক্ষিকা। জানা গিয়েছে পড়াতে গিয়ে ধাপে ধাপে দেড় লক্ষ টাকা চুরি করেছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ দিদির উপর ভরসা করলে তালিবানদের গুলি খেতে হবে, মমতাকে কটাক্ষ দিলীপের

জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম প্রার্থনা কোলে। আদতে পুরশুড়ার বাসিন্দা তিনি। সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি বেসরকারি স্কুলে চাকরি পান তরুণী। এরপরই বিষ্ণুপুরে থাকতে শুরু করেন। মাস দুয়েক আগে শাঁখারিবাজারে এক ছাত্রীকে টিউশন পড়ানো শুরু করেন প্রার্থনা। ছাত্রীর পরিবারের অভিযোগ, প্রার্থনা বাড়িতে আসার পর থেকেই তাঁরা বুঝতে পারেন মাঝে মধ্যেই উধাও হয়ে যাচ্ছে টাকা।

কিন্তু তাঁরা ভাবতেও পারেননি এর নেপথ্যে মেয়ের গৃহশিক্ষিকা। অবশেষে একদিন প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। জানা গিয়েছে, পড়াতে গিয়ে বিভিন্ন অছিলায় ছাত্রীকে বাইরে পাঠাতেন প্রার্থনা। সেই সুযোগে ঘর থেকে নিয়ে নিতেন সোনার গয়না, নগদ টাকা। ধাপে ধাপে মোট ১ লক্ষ ৫২ হাজার টাকা নেন তিনি।

ঘর থেকে উধাও দেড় লক্ষ টাকা ও গয়না, ধৃত গৃহশিক্ষিকা

ঘর থেকে উধাও দেড় লক্ষ টাকা ও গয়না, ধৃত গৃহশিক্ষিকা। পুরো বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশের দ্বারস্থ হন ছাত্রীর পরিবারের সদস্যরা। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়টি জানাজানি হতেই চক্ষুচড়কগাছ প্রার্থনার পরিবারের। বিশ্বভারতীর ছাত্রীর কাছে এহেন কার্যকলাপ আশা করেননি কেউই। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের থেকে ১ লক্ষ ৩৯ হাজার টাকা ও গয়না উদ্ধার করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত