SSC: নিয়োগ দুর্নীতি কাণ্ডে অব্যাহত নাটকীয়তা, সিবিআই তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রুপ ডির মতো গ্রুপ সি তেও সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আজ সেই মামলার শুনানি হয়। সব কিছু দেখে এবং শুনে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিলেন বিচারপতিরা।

আরও পড়ুনঃ যাদবপুরে অটো-টেম্পো মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৫ জন।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, নিয়োগের ক্ষেত্রে কোথাও একটা দুর্নীতি হয়েছে। তবে এখনই সিবিআই তদন্ত বা কারও চাকরি যাওয়ার নির্দেশ বহাল রাখছে না আদালত। মঙ্গলবার ফের এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের আইনজীবী অনির্বাণ রায় জানিয়েছেন, মামলার আবেদনপত্রে সামান্য ত্রুটি রয়েছে। এই মামলায় স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদকে যুক্ত করা হয়নি। তাদের যুক্ত করতে বলেছে আদালত।

এসএসসির গ্রুপ ডির পর গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত। ভুয়ো নিয়োগের অভিযোগে এই ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। এই ৩৫০ জন যাতে বেতন না পান সেজন্য জেলা পরিদর্শকদের নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি ৩৫০ জনের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নাহলে জেলা স্কুল পরিদর্শককে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

আদালতের তরফে বলা হয়েছিল, চাইলে ৩৫০ জন হলফনামা জমা দিতে পারে। সেক্ষেত্রে কার কাছ থেকে অথবা কার সুপারিশে নিয়োগ হয়েছিল সেকথা উল্লেখ করতে হবে। এতদিন অবধি কত টাকা বেতন পেয়েছেন সেই কথাও উল্লেখ করতে হবে। সিঙ্গেল বেঞ্চের এই রায়ের পরিপ্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অব্যাহত নাটকীয়তা, সিবিআই তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের!

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অব্যাহত নাটকীয়তা, সিবিআই তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের!
নিয়োগ দুর্নীতি কাণ্ডে অব্যাহত নাটকীয়তা, সিবিআই তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের!

ইতিমধ্যেই গ্রুপ ডি মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গ্রুপ ডি নিয়োগ ঘিরে প্রতি মুহুর্তে নাটকীয়তা পর্ব চলছে। সাত দিনের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। অর্থাৎ দুর্নীতির অভিযোগে যে ৫৭৩ জনকে বরখাস্ত করেছিল আদালত, তার ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ২ সপ্তাহ সিঙ্গেল বেঞ্চে কোনও শুনানি নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত