Accident: যাদবপুরে অটো-টেম্পো মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৫ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়সড় দুর্ঘটনা ঘটল সুকান্ত সেতুতে। যাদবপুরে অটো-টেম্পো মুখোমুখি সংঘর্ষ ঘটল। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষে আহত হন অটোর চালক-সহ পাঁচ জন। দ্রুততার সাথে তাঁদের উদ্ধার করে যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুতর চোল লেগেছে অটোর পেছনের সিটে বসা যাত্রীদের।

আরও পড়ুনঃ যুবভারতীতে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ, শহরে খেলবেন সুনীলরা?

মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোর চালক এবং পিছনে ডান দিকে বসা এক যাত্রীর হাত ভেঙে যায়। বাকি অন্য দুই যাত্রীর হাঁটুতে চোট লেগেছে। দুর্ঘটনার জেরে এলাকায় যানজট তৈরী হয়। কিছুক্ষনের মধ্যে দুর্ঘটনাস্থলে চলে আসে ট্রাফিক পুলিশ। দ্রুততার সাথে যান বাহন নিয়ন্ত্রন করা হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় অটো এবং টেম্পোকে।

পুলিশ সূত্রে খবর, আজ সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে যাদবপুর সুকান্ত সেতুর উপরে। একটি চার চাকার টেম্পো (Tata Ace) যাদবপুরের দিকে যাচ্ছিল। অন্য দিকে, যাদবপুরের দিক থেকে মুকুন্দপুরগামী অটো (Auto) সেতুর মুখে এসে দাঁড়ালে গাড়িটি সরাসরি ধাক্কা মারে অটোতে। মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়িই। সব থেকে বেশি ক্ষতি হয়েছে অটোটির।

যাদবপুরে অটো-টেম্পো মুখোমুখি সংঘর্ষ, হাত পা ভাঙল যাত্রীদের

যাদবপুরে অটো-টেম্পো মুখোমুখি সংঘর্ষ, হাত পা ভাঙল যাত্রীদের
যাদবপুরে অটো-টেম্পো মুখোমুখি সংঘর্ষ, হাত পা ভাঙল যাত্রীদের

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মুকুন্দপুর গামী অটোটি স্বাভাবিক ভাবেই যাচ্ছিল কিন্তু যাদবপুরগামী টেম্পোটির সামনের একটি চাকা ফেটে যায় আচমকাই। মুহুর্তে নিয়ন্ত্রন হারিয়ে সেটি ধাক্কা মারে অটোটিকে। ঘটনার জেরে মট ৫ জন আহত হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত