DA মিছিলের অনুমোদন দিল হাইকোর্ট, রয়েছে একাধিক শর্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বকেয়া ডিএর দাবতে রাজ্যের সরকারি কর্মচারিদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে একাধিক শর্ত জুড়ে DA মিছিলের অনুমোদন দিল হাইকোর্ট এর বিচারপতি রাজাশেখর মান্থা। যে রুটে মিছিলের জন্য অনুমতি চাইছিলেন সরকারি কর্মচারিরা। সেই রুটে হবে না। বরং রুট বদলের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে দুপুর আড়াইটে থেকে সাড়ে চারটের মধ্যে মিছিলও করতে হবে। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু, ডিএম সলপ, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে মিছিলটি।

আরও পড়ুনঃ NCP সভাপতি পদে ইস্তফা শরদ পাওয়ারের, দায়িত্বে কি অজিত পাওয়ার?

এদিন রাজ্যের তরফে জানানো হয়, যে রুটে মিছিলও করার কথা ছিল সেটা নির্দিষ্ট রুট নয়। জনবহুল এলাকায় মানুষের সমস্যা হতে পারে। ট্রাফিকের অসুবিধা হবে। তাই অন্য রুটে মিছিল করলে অসুবিধা নেই। এরপরেই বিচারপতির প্রশ্ন, যে বিধিনিষেধের কথা এখানে বলা হচ্ছে, সেটা শাসক দলের মিছিলের ক্ষেত্রেও হবে?

DA মিছিলের অনুমোদন দিল হাইকোর্ট, বদল হল রুট 

বিচারপতির প্রশ্ন, রেড রোড বন্ধ করে যখন কর্মসূচি হয় তখন অসুবিধা হয় না? আবার কিছু দল যখন মিছিলও করে তখন গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়। আমি শাসক দলের কথা বলছি না। তখন পুলিশের অসুবিধা হয় না?

এদিন মামলার শুনানির প্রথম পর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রশ্ন ছিল, প্রতিবাদ জানানো মানুষের মৌলিক অধিকার। যারা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁরা সরকারি কর্মচারী। রাজ্য বিধিবিষেধ আরোপ করতে পারে। কিন্তু DA আন্দোলনকারীদের মিছিলে আপত্তি কেন? প্রশ্ন তোলেন তিনি। বিচারপতির মন্তব্য ছিল, মিছিলের জন্য অনুমতি চেয়ে ৩০ থেকে ৪০টি মামলা আমার কাছে এসেছে। কিন্তু মিছিল করার জন্য কেন আদালতকে বার বার হস্তক্ষেপ করতে হবে? পরে DA মিছিলের অনুমোদন দিল হাইকোর্ট।

DA মিছিলের অনুমোদন দিল হাইকোর্ট, বদল হল রুট 

DA মিছিলের অনুমোদন দিল হাইকোর্ট, বদল হল রুট 

এদিন মিছিলের নির্দেশ দিলেও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি মনে করিয়ে দেন, আমি নির্দেশ দিয়েছিলাম, মিছিলের আবেদন সংক্রান্ত একটা রেজিস্ট্রার তৈরি করতে হবে। যাতে মানুষ দেখতে পায় কবে মিছিলও রয়েছে। সেটা এখনও তৈরি হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত