নজরবন্দি ব্যুরো: এনসিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার। মঙ্গলবার এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন। এদিনই মুম্বইতে নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার। তাঁর ঘোষণার পর এনসিপি কর্মীদের মাঝে কার্যত আকাশ ভেঙে পড়ে।
আরও পড়ুন: Partha Chatterjee-র সঙ্গে সরাসরি যোগ! CBI স্ক্যানারে আরও ১ প্রভাবশালী নেতা
এনসিপি সভাপতি পদে ইস্তফা নিয়ে শরদ পাওয়ার বলেন, “১ মে ১৯৬০ থেকে ১ মে ২০২৩, দীর্ঘ সময়ের জন্য জনগণের মাঝে ছিলাম। এবার পিছনে সরে দাঁড়ানোর সময়।” তিনি আরও বলেন, “এবার নতুন প্রজন্মের এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। আমি এনসিপি সদস্যদের কমিটিকে পরবর্তী সভাপতি নির্ধারণ করার দায়িত্ব দিলাম।” তবে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না বলেও জানিয়ে দিয়েছেন শরদ পাওয়ার।

NCP সভাপতি পদে ইস্তফা শরদ পাওয়ারের, কে হবে পরবর্তী সভাপতি?

চারবারের মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের ভাইপো অজিত পাওয়ারকে পাশে নিয়ে এই ঘোষণা করেন। এরপরই এনসিপি নেতা-কর্মীরা চোখের জলে তাঁদের প্রবীণ নেতার এই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়ায়। তবে শরদ পাওয়ার সকলের উদ্দেশে বলেছেন, “আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি না। আমি আপনাদের সঙ্গে আছি। জীবনের শেষ নিশ্বাস অবধি আমি আপনাদের সঙ্গে থাকবো।

এবার জল্পনা শুরু হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপির পরবর্তী সভাপতি কি অজিত পাওয়ার হবেন? মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে এনসিপির জোট নিয়ে আলোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। অন্যদিকে, অজিত পাওয়ারের বিজেপিতে যোগদানের বিষয় জল্পনা চলছিল। কিন্তু মঙ্গলবার মহারাষ্ট্রের বিরোধী দলনেতা সমস্ত জল্পনায় জল ঢেলে বলেন, “এনসিপিতে ছিলাম, এনসিপিতেই আছি, এনসিপিতেই থাকবো।



