নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় দল এবং ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে খারাপ খবর। কারণ চলতি অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জশপ্রীত বুমরা। মনে করা হয়েছিল চোট সারিয়ে হয়তো চলতি সফরের চারটি টেস্ট এর মধ্যে কোন একটি টেস্ট থেকে ফিরবেন বুমরা।
আরও পড়ুনঃ ১৭০ রানে অল-আউট মধ্যপ্রদেশ, রঞ্জি ফাইনালের পথে এক ধাপ এগোল বাংলা



কিন্তু পিঠের চোট থেকে এখনো সুস্থ হতে পারেননি এই ভারতীয় প্রেসার। তিনি এখনও জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে রয়েছেন। সম্পূর্ণ ফিট বুমরাহ। এই ঘোষণা করেই গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই ।



কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না ভারতীয় পেসার। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। চলতি বছরই ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। বিশ্বকাপের পাশাপাশি রয়েছে এশিয়া কাপও।
খারাপ খবর, গোটা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরা

এই সব সিরিজে যাতে বুমরা নিশ্চিন্তে খেলতে পারেন, সেটাই ভারতীয় বোর্ডের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। আগামী সপ্তাহে হয়তো ফিটনেস পরীক্ষা দিতে হবে তাঁকে। তবে যা খবর, আগের তুলনায় এখন অনেকটাই স্বচ্ছন্দ তিনি।







