Jasprit Bumrah: সারেনি চোট, অস্ত্রোপচার করতে হবে বুমরার! বিশ্বকাপে অনিশ্চিত ভারতীয় পেসার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বছর সেপ্টেম্বরে দেশের হয়ে শেষ ম্য়াচ খেলেছিলেন। তার আগেও দীর্ঘ সময় চোটের কারণে ক্রিকেটের বাইরে ছিলেন জাতীয় দলের পেসার জসপ্রীত বুমরা। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দুটি টেস্টে তাঁকে পাওয়ার ক্ষীম আশা ছিল।

আরও পড়ুনঃ ফের এক সাথে ভাইজান-বাদশা, কবে শুটিং শুরু?

সারেনি চোট, অস্ত্রোপচার করতে হবে বুমরার! বিশ্বকাপে অনিশ্চিত ভারতীয় পেসার

সেটাও নেই। এমনকি আইপিএলেও খেলা হবে না বুমরার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরার। অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। ফলে আইপিএলেও পাওয়া যাবে না দেশের অন্য়তম সেরা পেসারকে। এমনকি ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপেও তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

সারেনি চোট, অস্ত্রোপচার করতে হবে বুমরার! বিশ্বকাপে অনিশ্চিত ভারতীয় পেসার

পাঁচ মাস ক্রিকেটের বাইরে বুমরা। আরও ২০ থেকে ২৪ সপ্তাহ তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। ২৯ বছরের জোরে বোলারকে চোট মুক্ত করতে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি কর্তৃপক্ষ বুমরার পিঠের অস্ত্রোপচারের জন্য কিউয়ি অস্থিশল্য চিকিৎসক রোয়ান সাউটনকে চূড়ান্ত করেছেন।

সারেনি চোট, অস্ত্রোপচার করতে হবে বুমরার! বিশ্বকাপে অনিশ্চিত ভারতীয় পেসার

16 1

চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করছে অস্ত্রোপচারের পর বুমরার মাঠে ফিরতে ২০ থেকে ২৪ সপ্তাহ সময় লাগবে। সে ক্ষেত্রে তাঁর মাঠে ফিরতে ফিরতে অন্তত সেপ্টেম্বর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত