Narendra Modi: যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বাজেট, জানালেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন আশা দেখাচ্ছে এই বাজেট। এটা দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে। আগামী দিনে এই বাজেট আরও পরিকাঠামোগত আরও পরিবর্তন করবে। আরও বিনিয়োগ বাড়বে। যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বাজেট। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুনঃ Central Budget 2022-23: কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩, এক নজরে দেখে নিন দাম কমছে ও বাড়ছে কোন পণ্যের?

এদিন বাজেট পেশের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তাঁর গোটা টিমকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল এবিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। প্রধানমন্ত্রী সংযোজন,”দেশে প্রথমবার হিমচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, সহ উত্তর-পূর্ব ভারতে প্রভাত মেলা স্কিম চালু হয়েছে। এর মাধ্যমে পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। এমনকি সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও যোগাযোগকে মজবুত করবে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, “মা গঙ্গা ছাড়াও কৃষি ক্ষেত্রে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে। গঙ্গা তীরবর্তী এলাকা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, পশ্চিমবঙ্গে গঙ্গা তীরবর্তী কৃষির ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যা মা গঙ্গাকে কেমিকেল ফ্রি করবে”।

যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বাজেট, আগামীকাল বিস্তারিত জানাবেন প্রধানমন্ত্রী 

Image

কৃষকদের ক্ষেত্রে ২.২৫ লক্ষ কোটি টাকা এমএসপি বাবদ সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে। বাজেটে কৃষকদের আয় দ্বিগুণ হবে। এছাড়াও কৃষকদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করা হবে। বিজেপির তরফে আমাকে বলা হয়েছে বাজেট নিয়ে বিস্তারিত বলতে। আমি আগামীকাল বলব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর