Bratya Basu: ইউজিসির কমিটিতে নেই বাংলার প্রতিনিধি, বঞ্চনার অভিযোগ তুলে সরব ব্রাত্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউজিসির কমিটিতে নেই বাংলার প্রতিনিধি। ৪০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেউ জায়গা পেল না? যা দেখে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ, বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র। ট্যুইট করে তিনি বিস্বহদিয়ালয়ের মঞ্জুরি কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সরব হয়েছেন বাংলার বঞ্চনার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ SSC-TET Scam: ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের! আতস কাঁচের তলায় বাগদার রঞ্জন

এদিন ট্যুইট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ৫টি জোনাল কমিটি তৈরি করেছে ইউজিসি। কেন্দ্রীয়, রাজ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের তকমা পেতে পারে এমন কলেজের উপাচার্যরাই সেই কমিটির সদস্য। যাদের মূল কাজ ইউজিসির পরিকল্পনাকে বাস্তবায়নের রোড ম্যাপ তৈরি করা। তাঁর অভিযোগ, উত্তর- পূর্ব ও পূর্বাঞ্চলের কমিটিতে ৭ জন সদস্য রয়েছে। কিন্তু সেই কমিটিতে বাংলার ৪০টি বিশ্ববিদ্য়ালয়ের একজন উপাচার্য ঠাঁই পাননি। অথচ ভারতীয় বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি কিন্তু বাংলারই এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ইউজিসির কমিটিতে নেই বাংলার প্রতিনিধি, ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর 
ইউজিসির কমিটিতে নেই বাংলার প্রতিনিধি, ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর 

তিনি আরও বলেন, এই ঘটনা ঘটছে এমন একটা সময়ে যখন ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ’-এর সভাপতি রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একইসঙ্গে তাঁর অভিযোগ, পক্ষপাতমূলক আচরণ করছে ইউজিসি। যা অত্যন্ত সন্দেহজনক বলেও দাবি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

ইউজিসির কমিটিতে নেই বাংলার প্রতিনিধি, ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর 

ইউজিসির কমিটিতে নেই বাংলার প্রতিনিধি, ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর 
ইউজিসির কমিটিতে নেই বাংলার প্রতিনিধি, ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর 

এমনিতেই জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। একইসঙ্গে সরব হতে দেখা গেছে বাংলাকেও। রাজ্যের তরফে বারবার বলা হয়েছে, সংবিধান অনুসারে শিক্ষা রাজ্যের বিষয়। এটা কেন্দ্র চাপিয়ে দিতে পারে না। অন্যদিকে আবার রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়কে সেরার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। প্রশংসিত হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা। এখন আবার ইউজিসির তালিকায় রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় বাতিল হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত