নজরবন্দি ব্যুরোঃ হাতে মাত্র দিন ২০, পুরানো সুচী ধরলে আগামী ১লা জুন থেকে হয়ার কথা রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। করোনার পরিবেশ গতবছরের বাড়াবাড়ির পর কিছুটা থিতু হলেও, ফের আরও অনেক বেশি ঝড় নিয়ে এসেছে গোটা দেশে। এমনিতেই করোনা আর বিধানসভা নির্বাচন সব মিলিয়ে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী মাসের ১ তারিখ থেকে।
আরও পড়ুনঃ কার্নিশে আটকে করোনা রোগী, পিপিই কিট পরে নামিয়ে আনলেন দমকল কর্মী


কিন্তু এই মুহুর্তে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণ ঠেকাতে রাজ্য জুড়ে আংশিক লকডাউন চলছে, আগামী ১৯ তারিখ পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন। বাস, মেট্রো চলছে অর্ধেক। ইতিমধ্যে বাতিল হয়েছে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষা। এই পরিস্থিতিতে পরীক্ষার্থী অভিভাবকেরা সকলেই জানতে চান পরীক্ষা কি আদেউ হবে মাধ্যমিকের ? হলে তা কিভাবে সম্ভব জানতে চাইছেন সকলে।
কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিক সম্পর্কে জানানো হয়েছে নির্দিষ্ট সূচি মেনেই হবে উচ্চমাধ্যমিক। তবে ১০ টা বদলে ১২ টা থেকে এবং পররীক্ষার্থীদের নিজেদের স্কুলেই হবে পরীক্ষা। সঙ্গে বলা হয়েছিলো এবারে স্থগিত থাকবে একাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু দশম শ্রেণির বিষয়ে এখন কিছু জানানো হয়নি। হবে কী হবেনা এই দোলাচালে পড়াশোনায় মন বসছে না ছাত্র ছাত্রীদের। চিন্তায় অভিভাবকেরাও। পরীক্ষা হলেও কিভাবে যাবেন পরিক্ষা কেন্দ্রে? তার পরেই রাজ্য জুড়ে এই সংক্রমণের বাড়বাড়ন্ত। সব মিলিয়ে চিন্তায় প্রাণ ওষ্ঠাগত তাঁদের।
হাতে মাত্র দিন ২০, মাধ্যমিক নিয়ে কী ভাবছেন নয়া শিক্ষামন্ত্রী। গতকাল তৈরি হয়েছে রাজ্যের নতুন সরকারের নতুন মন্ত্রীসভা। সেখানে শিক্ষার ভার ফের দেওয়া হয়েছে ব্রাত্য বসুর হাতে। করোনায় আক্রান্ত হওয়ার কারণে গতকাল বাড়ি থেকেই শপথ নিয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রী হয়েই দশম শ্রেণির পরীক্ষার বিষয়ে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে দ্রুত আলোচনা করে জানানো হবে চুড়ান্ত সিদ্ধান্তের কথা।









