নজরবন্দি ব্যুরোঃ কার্নিশে আটকে করোনা রোগী, আর তাই নিয়েই হুলস্থুল কলকাতা মেডিক্যাল কলেজে। গোতা দেশের সঙ্গেই পাল্লা দিয়ে বাংলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টার পরিসংখ্যান বলছে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার। রাজ্য জুড়ে পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হচ্ছে হাসপাতালের বেড। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ প্রকাশ্যে গুলি! বাঁশবেড়িয়ায় ভরা বাজারে বুলেট বিদ্ধ তৃণমূল নেতা


গত বছর থেকেই কলকাতা মেডিক্যাল কলেজে করনার চিকিৎসা হয়ে আসছে। এয়াব্র সেখানেই কার্নিশে শুয়ে থাকতে দেখা গেলো করনা রোগীকে। সূত্রের খবর গতকাল রাত ৩টে নাগাদ জানলা দিয়ে পালানোর চেষ্টা করেন ওই রোগী, কিন্যু কার্নিশে এসে আর কার্নিশ বেয়ে নিচে নামার সাহস পাননি, পা ঝুলিয়ে কিছুক্ষণ বসে থাকার পর শুয়ে পড়েন সেখানেই।
কার্নিশে আটকে করোনা রোগী, প্রথমে এক কর্মী দেখেন এবং বাইরে অপেক্ষারত রোগীদের পরিবারের আত্মীয়রাও আলো ফুটতেই দেখেন বিষয়টি। দেখেই খবর দেন হাসপাতালের বাকিদের। বারবার ডাকার পরেও কোন প্রকার সাড়া দেননি তিনি। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে, বহু কসরত করার পরে পিপিই কিট পরে সোয়া ৫ টা নাগাদ তারা উদ্দার করে আনেন ওই রোগীকে। তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ওয়ার্ডে।







