প্রকাশ্যে গুলি! বাঁশবেড়িয়ায় ভরা বাজারে বুলেট বিদ্ধ তৃণমূল নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রকাশ্যে গুলি! ভরা বাজারে তৃণমূল নেতার শিরদাঁড়া লক্ষ্য করে চলল বুলেট। প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় নিয়ে আসা হয়েছে পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে। আজ সকালেই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, বাড়ির পূজোর ফল কিনতে গিয়েছিলেন আদিত্য নিয়োগী। সেখানেই বাজারের মধ্যে প্রকাশ্যে গুলি চল তাঁর ওপর।

আরও পড়ুনঃ অক্সিজেন এলো ৫ মিনিট পরে, ততক্ষণে থেমে গিয়েছে ১১ জনের প্রাণ।

কিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় দুষ্কৃতিরা। গুলিবিদ্ধ আদিত্য বাবু মাটিতে রক্তাক্ত অবস্থাত লুটিয়ে পড়তেই স্থানীয় বাসীন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিতসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। চিকিৎসকেরা জানিয়েছেন গুলিতে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর শিরদাঁড়া।

হাসপাতালের বেডে শুয়েই আদিত্য বাবু আঙুল তুলেছেন বাঁশবেড়িয়া পুর প্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীলের বিরুদ্ধে। তিনি স্পস্ট জানিয়েছেন গত কয়েকবছর ধরে লাগাতার ভাবে তাঁকে আক্রমণ করছেন সত্যরঞ্জন শীল। সুধু আদিত্য বাবু নয়, দলের একাংশই অভিযোগ করেছেন সত্যরঞ্জনের বিরুদ্ধে।

তাঁদের দাবী পুরসভায় আর্থিক তছরুপ করে থাকেন অনেকেই, কিন্তু আদিত্য নিয়োগী স্বচ্ছ ভাবে চালাতেন বলেই তার ওপর এই আক্রমণ, স্থানীয় তৃণমূল নেতা অমিত ঘোষ জানান, আদিত্য নিয়োগীর নেতৃত্বেই তাঁরা পুরসভার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই কারণেই এই হামলা। সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্তের বক্তব্য, তৃণমূল দলকে ভাঙিয়ে জমি-বাড়ি দালালি থেকে তোলাবাজি করেছেন সত্যরঞ্জন।

প্রকাশ্যে গুলি! একই অভিযোগ করেছেন আদিত্য নিয়োগীর পুত্র অর্কপ্রভর। তাঁর কথায় বারবার আক্রমণ হত বলেই বাড়িতেও লাগানো হয়েছে CCTV। তিনিও অভিযগের আঙুল তুলেছেন সত্যরঞ্জনের দিকেই।  ঘটনার জন্য সকলেই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন খতিয়ে দেখতে। অন্যদিকে  অরিজিতা শীলের বক্তব্য এভাবে কারো দিকে আঙুল তোলার আগে প্রমাণ নিয়ে আসা উচিত।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত