বলিঊডে ফের বয়কটের ডাক, এবার আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের ক্যানসেল কালচার বা বয়কট বলিউড ট্রেন্ডে ঢুকে পড়েছে রণবীর কপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম ছবি ব্রহ্মাস্ত্র । উল্লখ্য, আলিয়ার বেফাঁস মন্তব্যর জন্যই সোশ্যাল মিডিয়ায় ব্রহ্মাস্ত্রকে বয়কটে ডাক দিয়েছে নেটিজেনরা।

আরও পড়ুনঃ ‘সায়নী-মিমি-নুসরতরা লুটেপুটে খাচ্ছে, এরা দলের সম্পদ?’, অভিষেক-মমতাকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী!

আমাকে পছন্দ হলে আমার ছবি দেখুন, না হলে দেখতে হবে না। আলিয়ার এই মন্তব্যের জেরে এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বয়কট ব্রহ্মাস্ত্র। এরমাঝেই টুইটারে ভাইরাল হয়েছে রণবীরের পুরনো এক সাক্ষাৎকারের এক ঝলক। যেখানে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। তিনি খেতে খুব ভালবাসেন।

14 20

বিশেষত গোমাংস তাঁর সবচেয়ে প্রিয়। এক দশকের পুরনো সেই ভিডিও ঘিরে ফের জনরোষের মুখে অভিনেতা। কেউ লিখেছেন, ‘উনি গোমাংস খান। আবার শিবের চরিত্রে ‘ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করেছেন!’ আবার কেউ লিখেছেন, ‘ওঁর সব সিনেমাই বয়কট করা উচিত!’

বলিঊডে ফের বয়কটের ডাক, এবার আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র'

কেউ কেউ আবার রণবীরের সমর্থনে লিখেছেন, ‘খাদ্যাভ্যাসের রুচির সঙ্গে অভিনয়ের কী সম্পর্ক? ওঁর যা ইচ্ছে, তাই খাওয়ার স্বাধীনতা রয়েছে।’ আগামী ৯ সেপ্টেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে বলিউডের বহু প্রতিক্ষীত ছবি ব্রহ্মাস্ত্র।

বলিঊডে ফের বয়কটের ডাক, এবার আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র'

বলিঊডে ফের বয়কটের ডাক, এবার আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’

তবে মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে এই ছবি। লাল সিং চড্ডার পর ব্রহ্মাস্ত্রের বয়কট নিয়ে বেজায় চিন্তিত ছবির পরিচালক করণ জোহরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন