‘সায়নী-মিমি-নুসরতরা লুটেপুটে খাচ্ছে, এরা দলের সম্পদ?’, অভিষেক-মমতাকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। দলের একাধিক নেতা-নেত্রীকে বিঁধেছেন তাঁর মন্তব্যে। সম্প্রতি ভাইরাল হয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর একটি ভিডিয়ো। যেখানে তাঁর অভিযোগ, উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতানেত্রী লুটেপুটে খাচ্ছেন।

আরও পড়ুনঃ ন’সেকেন্ডে ধ্বংস হল ৯ বছরের আইনি লড়াই, ৪০ তলা জোড়া অট্টালিকার মহাপতন

যারা লুটেপুটে খাচ্ছেন তাঁদের দলের শীর্ষ নেতৃত্ব দলের সম্পদ বলছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আর এই ঘটনার জন্য দল ছেড়ে দেওয়ার কথাও বলেছেন। এদিকে তাঁর এই মক্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দলের তরফে তাঁকে শোকজও করা হয়েছে। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী তথা শালবনি কেন্দ্রের তিন বারের বিধায়ক শ্রীকান্ত মাহাতোর এই মন্তব্যে তোলপাড় পড়েছে দলের অন্দরে।

mamata banerjee 4

ভিডিয়োতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,”আমাদের কি বাঁচার অধিকার থাকবে না? আমাদের নাগরিকত্ব কি থাকবে না? এটা আমরা বলতে চাই। আজ থেকে পরিকল্পনা করে জয়যাত্রা শুরু করব। আমরা পুলিশ এবং বিডিওর কাছে স্মারকলিপি জমা দেব। আমাদের নাগরিকত্ব, অধিকার বন্ধ করার ব্যবস্থা যদি করে, তা হলে আমরা কী করব? কী করা উচিত? সে জন্য পশ্চিমাঞ্চল নাগরিক সমাজ, পশ্চিমাঞ্চল কৃষক সমাজ, পশ্চিমাঞ্চল বুদ্ধিজীবী সমাজ আমরা তৈরি করব।”

nusrat mimi

তাঁর কথায়, “আমরা মমতাদির কাছে যেতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ, সুব্রত বক্সিকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু, তাঁরা বুঝতে চাননি। খারাপ লোককেই তাঁরা ভালো লোক বলছেন। তা হলে আমরা বাঁচব কী করে? খারাপ লোককে তো খারাপ লোক বলতে হবে। আর ভালো লোককে ভালো লোক বলতে হবে। ভালো লোকের কথা শুনতে হবে।”

‘সায়নী-মিমি-নুসরতরা লুটেপুটে খাচ্ছে, এরা দলের সম্পদ?’, অভিষেক-মমতাকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী!

'সায়নী-মিমি-নুসরতরা লুটেপুটে খাচ্ছে, এরা দলের সম্পদ?', অভিষেক-মমতাকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী!
‘সায়নী-মিমি-নুসরতরা লুটেপুটে খাচ্ছে, এরা দলের সম্পদ?’, অভিষেক-মমতাকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী!

এরপর সরাসরি নাম করে তিনি বলেন, “এখানে যদি দেবাদিদেব মহাদেব, উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ, উত্তরা সিংহ যারা লুটেপুটে খাচ্ছে তারা যদি সম্পদ হয়, তা হলে তো দল করা যাবে না। তারা যদি দলের সম্পদ হয়, তারা যদি টাকা ডাকাতি করে শালবনির টাকায়, টাঁকশালে টাকা ছাপায়, তা হলে মন্ত্রী জেলে গেলে ভালো আছে। না হলে লোকে দোষারোপ করে বলবে ওই মন্ত্রীরা সকলে চোর। বলছে তো।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর